IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> বিনোদন >> লিড নিউজ >> মিস ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের নীলা

মিস ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের নীলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতা। এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম আসর। চূড়ান্ত রাউন্ড হচ্ছে ভারতে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও জাপান- এশিয়ার এই চারটি দেশের চারজন প্রতিযোগীও অংশ নিচ্ছেন। এর মাধ্যমে তারা শুধু সুন্দরের প্রতিনিধিত্ব করবেন এমন নয়। একইসঙ্গে এশিয়ার প্রতিনিধিত্বের শক্তি উদ্দীপনা তাদের কণ্ঠে প্রতিফলিত হবে। ২৮ বছর বিরতির পর প্রতিযোগিতা হতে যাচ্ছে ভারতে।

নিরাপত্তাহীনতাকে কাটিয়ে তারা এমন সাহস দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্য দিয়ে ভিন্ন মাত্রা দিতে চান তারা। এ খবর দিয়েছে অনলাইন ‘শি দ্য পিপল’।

বিশ্বজুড়ে নারীরা যখন একত্রিত হচ্ছে, তাদের শক্তিমত্তা, বুদ্ধির পরিচয় দিচ্ছেন, তখন এসব দেশের মেয়েরা তাদের দেশকে, নিজেকে তুলে ধরবেন বিশ্বমঞ্চে। ভারত থেকে নেপাল, বাংলাদেশ থেকে জাপান, নিউজিল্যান্ড থেকে পোল্যান্ড, ফ্রান্স এবং ব্রাজিলের নারীরা এই প্রতিযোগিতাকে মাতিয়ে রাখবেন। তাদের সম্পর্কে এখানে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো।

এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। তিনি শৈশব থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখছেন। চমৎকার হাসি ঝরিয়ে নীলা বলেন, আমি যখন একেবারে ছোট্ট ছিলাম, তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়াতাম। বলতাম- এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম। এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে। আমার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। নিজের ত্বকের যত্ন নিচ্ছি। আর ভাবছি- ওকে, বাস্তবেই ঘটছে সব। আমি শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায়।

ভারতের প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি। তিনি বলেন, প্রিয়াংকা চোপরা এবং ঐশরিয়া রাইকে দেখেছি। তাদের মতো করে নিজে নিজে বাড়িতে র‌্যাম্পে হেঁটেছি। তবে এক্ষেত্রে আমার কোনো পরিকল্পনা ছিল না। শেষ পর্যন্ত সেটাই ঘটে যাচ্ছে। এ জন্য আমি কৃতজ্ঞ। করোনা মহামারির সময় নাচের শিক্ষা দিচ্ছিলেন সিনি শেঠি। ওই সময়ই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় আকস্মিকভাবে প্রবেশ করে বসেন। নিজের ইচ্ছায়ই এতদূর এগিয়েছেন।

নেপালের প্রতিনিধিত্ব করছেন প্রিয়াংকা রানি যোশি। তিনি বলেন, দেখেন সব কিছুই কল্পনা থেকে শুরু হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও তেমনই একটি মঞ্চ। এখানে আসতে পেরেছি। পুরো জার্নিটা আরও মজাদার আরও সহজ লাগছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31