ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী আরডিএ মার্কেটে এই প্রথম অগ্নি-নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) আরডিএ কর্তৃক পূণর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরডিএ মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অগ্নি-নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব ফরিদ মামুদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মাহান্ত, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
এসময় উপস্থিত ছিলেন, আরএমপি উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষণ বানার্জী, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক ওহিদুল ইসলাম প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


