IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রুয়েটে শিক্ষক সমিতির নবনির্বাচিত রিপন-ফারুক প্যানেলের দায়িত্ব গ্রহণ

রুয়েটে শিক্ষক সমিতির নবনির্বাচিত রিপন-ফারুক প্যানেলের দায়িত্ব গ্রহণ

রুয়েটে শিক্ষক সমিতির নবনির্বাচিত রিপন-ফারুক প্যানেলের দায়িত্ব গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ সালের শিক্ষক সমিতির নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্বভার গ্রহণ শেষে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন। সাধারণ সভা শেষে শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ শনিবার (১৬ মার্চ) দুপুর ২ টায় রুয়েটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এর পরপরই রাজশাহীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চারনেতার অন্যতম, রাজশাহীর কৃতি সন্তান শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধীস্থলে শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

উল্লেখ্য যে, গত ০৯ মার্চ অনুষ্ঠেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ সালের শিক্ষক সমিতির নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেল জয়লাভ করে। এই প্যানেলে সভাপতি পদে পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন এবং সাধারণ সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারুক হোসেন জয়লাভ করেন। নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেল, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল এবং গণতন্ত্র মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ এই তিনটি প্যানেল অংশগ্রহণ করে।

রুয়েটে শিক্ষক সমিতির নবনির্বাচিত রিপন-ফারুক প্যানেলের দায়িত্ব গ্রহণ

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেলের হয়ে নির্বাচন করে অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন ১১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে তার নিকটতম প্রতিদ্বন্দী গণতন্ত্র মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের অধ্যাপক ড. এস.এম আব্দুর রাজ্জাক পেয়েছেন ১১০ ভোট। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেলের হয়ে নির্বাচন করে অধ্যাপক ড. ফারুক হোসেন ১১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দী গণতন্ত্র মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার পেয়েছেন ৯৬ ভোট। গত ০৯ মার্চ অনুষ্ঠেয় শিক্ষক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ বিশ্ববিদ্যালয়ের হল রুমে সকাল ৯টা থেকে শুরু হয় এবং দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ঐদিন ভোটগ্রহণ শেষে রাত ৯ টায় ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক। ২০২৪-২০২৫ সালের শিক্ষক সমিতির নির্বাচনে সর্বমোট ১১ টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেল ৮ টি পদে, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল ২ টি পদে এবং গণতন্ত্র মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ ১ টি পদে জয়লাভ করে।

১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহ সভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানবিক বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্কীন সৃজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পবিত্র প্রসাদ মন্ডল এবং সদস্য পদে মানবিক বিভাগের সহকারী অধ্যাপক দিদার হোসেন, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এন.এইচ.এম কামরুজ্জামান সরকার, গণিত বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাইদ, পুরকৌশল কৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম নির্বাচিত হন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31