IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> তানোরে ফসলী জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

তানোরে ফসলী জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরে মাটিদস্যু সিন্ডিকেটের বে-পরোয়া ও চরম দৌরাত্ন্যে তানোর-চৌবাড়িয়া রাস্তা মারাত্নকভাবে ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে প্রতিনিয়ত ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, প্রশাসনের ছত্রছায়ায় অবৈধভাবে ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। এদিকে অপরিকল্পিত ভাবে টয়সয়েল বিক্রি করায় কৃষি জমির উর্বরা শক্তি হ্রাস ও উৎপাদনে বিরুপ প্রভাব পড়ছে। একশ্রেণীর মাটিদস্যু সাধারণ কৃষকদের নগদ অর্থের লোভ দেখিয়ে এসব অপকর্ম করছে। এসব মাটি পরিবহণের সময় পাকা রাস্তায় পড়ে ঘন কুঁয়াশায় রাস্তা কাঁদায় ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। এখনই এসব মাটিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে এদের দেখাদেখি অন্যরাও এই কাজে জড়িয়ে পড়ছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির পাড়িশো-দুর্গাপুর, নাড়িপাড়া, মাদারীপুর, ও ধানুরা গ্রামে প্রকাশ্যে দিবালোকে চলছে মাটিদস্যুদের দুষণ সন্ত্রাস। অথচ রহস্যজনক কারণে প্রশাসন নিরব এমনকি তাদের বিরুদ্ধে হযোগীতার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গ্রামবাসী রাস্তা নস্টের প্রতিবাদ ও মাটি কাটা বন্ধ করতে গেলে ভেঁকু মেশিনের লোকজন লাঠিশোঠা নিয়ে তাদের ধাওয়া করলে এলাকায় উত্তেজনার সৃস্টি হয়। প্রকাশ্যে দিবালোকে কৃষি জমি নস্ট করে মাটি কাটা ও রাস্তা নস্ট করে বিভিন্ন এলাকায় পরিবহণ করা হলেও রহস্যজনক কারণে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অথচ কদিন আগেই খালের খননকৃত মাটি পরিবহণের অপরাধে দুই জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। এখন প্রশ্ন হলো খালের খননকৃত মাটি পরিবহণ যদি অপরাধ হয় তাহলে ফসলী জমির মাটি বিক্রি কি অপরাধ নয়-? এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন,সংশ্লিস্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত জমির শ্রেণী পরিবর্তন বা উপরিভাগের (টপসয়েল) মাটি কাটার কোনো সুযোগ নাই এটা দন্ডনীয় অপরাধ। এব্যাপারে কামারগাঁ ইউপি চেয়ারম্যান মসলেম আলী প্রামানিক বলেন, এসব ভেঁকু মেশিন এলাকায় আসতে দেয়া ঠিক নয়। তিনি বলেন, এসব মেশিন এলাকায় থাকলেই গোপণে পুকুর কাটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31