IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রুয়েটে কোলাবোরেটিভ মিট

রুয়েটে কোলাবোরেটিভ মিট

রুয়েটে কোলাবোরেটিভ মিট

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং আমেরিকার STEMX365 এর মধ্যে বুধবার সকালে কোলাবোরেটিভ মিট-২০২৪ অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ মার্চ) সকালে রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এই কোলাবোরেটিভ মিট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

STEMX365 হল আমেরিকাভিত্তিক একটি অলাভজনক সংস্থা যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়৷ STEMX365 হলো এমন একটি প্লাটফরম যেখানে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সায়েন্স, টেকনোলজী, ইঞ্জিনিয়ারিং এবং গণিত শেখানো হয়। এর প্রতিষ্ঠাতা হলেন আমেরিকার এমআইটি বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্স এন্ড অ্যাসট্রোনটিক্স বিভাগের অধ্যাপক মিজানুল এইচ চৌধুরী।

এই প্লাটফরমটির মাধ্যমে বিশ্বব্যাপী ও বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে সায়েন্স, টেকনোলজী, ইঞ্জিনিয়ারিং এবং গণিত ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। কোলাবোরেটিভ মিটের মাধ্যমে ভবিষ্যতে রুয়েট এবং STEMX365 সায়েন্স, টেকনোলজী, ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিষয়ে জ্ঞানর্চ্চার পারস্পরিক আদান-প্রদান করতে পারবে।

মিটে বক্তব্য রাখেন, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আমেরিকার এমআইটি বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্স এন্ড অ্যাসট্রোনটিক্স বিভাগের অধ্যাপক মিজানুল এইচ চৌধুরী, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. আব্বাস আলী।

এসময় উপস্থিত ছিলেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. রোকনুজ্জামান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. রবিউল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী ইমতিয়াজ কামাল, রুয়েটের ইটিই বিভাগের সাবেক শিক্ষার্থী সুদিপ্ত।

কোলাবোরেটিভ মিটে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী এতে অংশ নেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31