IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

রাসিকের নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

রাসিকের নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সকালে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় করেন দি ক্রিয়েটিভ ক্রাউড প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর নওশের রহমান ও কনসালটেন্স সাজ্জাদুর রহমান।

সভায় নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প নিয়ে পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

তিনি জানান, ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চলমান নগর স্বাস্থ্য সেবা প্রকল্পটি অংশীদারিত্ব স্বাস্থ্যসেবার এক অনন্য মডেল যার মাধ্যমে শহরের বিশেষ করে দরিদ্র নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। প্রকল্পে নারী মৈত্রী এবং ঢাকা আছেনি মিশনের মাধ্যমে ৪২৯৭০২ জনগোষ্ঠীকে সেবার আওতায় আনা হয়েছে। ২টি নগর মাতৃসদন, ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও ২০টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদান কা হয়েছে।

তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় লাল কার্ড ধারী মোট ১২ হাজার পরিবার কে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় মোট ২৩৪ জন জনবল রয়েছে। যেমন অভিজ্ঞ ডাক্তার, নাস, প্যারামেডিকেল, সহ অন্যান্য কর্মী দিয়ে দক্ষতার সাথে সেবা প্রদান করা হয়। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চলমান রাখতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নিবার্হী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি, নারী মৈত্রী‘র প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান মোড়ল, ঢাকা আছেনি মিশনের প্রজেক্ট ম্যানেজার কামরুজ্জামান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31