IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

রাসিকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

রাসিকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাসিকের কাউন্সিলরবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, সচিব মোবারক হোসেন।

আরও এসময় উপস্থিত ছিলেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, মেয়রের ব্যক্তিগত সহকারী বিপুল কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ত্রাণ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, উপ-সচিব তৈমুর হোসেন, সহসচিব শমসের আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল খায়ের।

এদিকে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরভবনে সিটি হল সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচিব মোবারক হোসেন।

সভায় বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। মঞ্চে উপবিস্ট ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন।

রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাসিকের ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আলফাতুন নেসা, ৭নং সংরক্ষিত আসনের সুলতানা আহমেদ সাগরিকা, ৬নং সংরক্ষিত আসনের মমতাজ মহল, ১০নং সংরক্ষিত আসনের সুলতানা রাজিয়া, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন। সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশনের অন্যান্য স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর সোনাদিঘী মসজিদ ও নগরভবন মসজিদসহ সিটি কর্পোরেশন এলাকার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31