ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সকালে উপজেলা চত্বরে শহীদদের প্রতি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মোহনপুর থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, দলিল লেখক সমিতি, মোহনপুর সরকারী কলেজ, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে তোপধ্বনি ও কুচকাওয়াজ এবং উপজেলা হলে রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুরের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস।
আরও উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এনামূল হক, আলমগীর মোরশেদ রন্জু, সুলতান আহম্মেদ, বিন-বিল্লাহ জাহাঙ্গীর আলম মিলনসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


