IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতের প্রতিবাদে কৃষক লীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতের প্রতিবাদে কৃষক লীগের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাতের প্রতিবাদে মঙ্গলবার রাত ৭টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয় থেকে রাজশাহী মহানগর কৃষক লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত মানেই বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। এই আঘাত বঙ্গবন্ধুর আদর্শের একজন নেতাকর্মী বেঁচে থাকতেও সহ্য করা হবে না। এর সমুচিত জবাব দেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।

সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর কৃষক লীগ সভাপতি রহমত উল্লাহ্ সেলিম। সঞ্চালনায় ছিলেন, রাজশাহী মহানগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, উপ-দপ্তর সম্পাদক পংকজ কুমার দে, সদস্য মোখলেশুর রহমান কচি, মাসুদ আহম্মেদ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি ওয়ালি খান, যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগের সহ-সভাপতি মুর্শেদ কামাল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, বোয়ালিয়া (পূর্ব) থানা কৃষক লীগ সভাপতি জিয়াউর রহমান লিটন, মতিহার থানা কৃষক লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার নেতা সাব্বির হোসেন সহ নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31