ধূমকেতু প্রতিবেদক : বৃহত্তর রাজশাহী সমিতি ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহত্তর রাজশাহী সমিতি ঢাকার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি, চাপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর) আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, বৃহত্তর রাজশাহী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কাসেম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনার বিভিন্ন সরকারি উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বৃহত্তর রাজশাহী সমিতি ঢাকার সদস্যবৃন্দরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


