ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আইএফআইসি ব্যাংক মোহনগঞ্জ উপ-শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মার্চ) এ উপলক্ষে মোহনগঞ্জ উপ-শাখা কার্যালয়ে ব্যাংকের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক মোহনগঞ্জ উপ-শাখার ব্যবস্থাপক ইরফানুল হাসানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইএফআইসি ব্যাংক তাহেরপুর শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক তাহেরপুর শাখার সেল্স ম্যানেজার শাহরিয়ার অর্নব, আইএফআইসি ব্যাংক মোহনগঞ্জ উপ-শাখার সার্ভিস অফিসার পলাশ হোসেন, ইউপি সদস্য আকবর মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান মোল্লা প্রমুখ।
ইফতারের আগ মূহূর্তে দোয়া পরিচালনা করেন মাওঃ আজিজুল ইসলাম।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


