ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পবা-মোহনপুর উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও পবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ান করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহম্মেদ, সাবেক উপ প্রচার সম্পাদক আফজাল হোসেন বকুল।
আরও উপস্থিত ছিলেন, কাটাখালি পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, পবা-মোহনপুর উপজেলার বিভিন্ন ইয়নিয়ন ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


