ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ মার্চ) নগরীর রাজপাড়া থানাধীন কেশবপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বাপ্পী (৩৫), সুজন আলী (৩২), আ: রহিম (৩০), শাহীন শেখ (৩০), শাহ আলম (২৪), সাকিল (২৫)। তারা সকলেই নগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২ এপ্রিল দিবাগত রাত সোয়া ১ টায় রাজপাড়া থানাধীন কেশবপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ টাকা ও তাস জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


