ধূমকেতু প্রতিবেদক : শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় ৪ এপ্রিল, ২০২৪ তারিখে লফস কার্যালয়ে প্রকল্পের অর্ন্তভূক্ত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১৬ জন সুবিধা বঞ্ছিত শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ছিলেন, জাহিদ হাসান রাসেল রাসেল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা পবা, রাজশাহী।
বিশেষ অতিথি ছিলেন, হামিদুল ইসলাম, সহকারী শিক্ষক, মসজিদ মিশন একাডেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লফস নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল রাসেল শিশু শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের আরও অগ্রগামী হতে হবে উল্লেখ করে বলেন লেখাপড়ার পাশাপাশি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বাল্য বিবাহ থেকে বিরত থাকতে হবে। সমাজে প্রতিষ্ঠিত হতে হলে পরিশ্রমেন বিকল্প নাই। তিনি সকলকে পড়াশুনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে লফস এর প্রাগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


