IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> তানোরে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

তানোরে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড। ছবি- ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই, দেশে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশে শতভাগ বিদ্যুৎতের জন্য দেওয়া হল স্বাধীনতা পদক। কি চমৎকার ব্যাপার আগ পিছু না ভেবেই যে কোন বিষয় নিয়ে মেতে উঠতে পারদর্শী। কিন্তু পবিত্র মাহে রমজান মাস শুরু থেকে বিদ্যুৎতের অসহনীয় লোডশেডিংয়ে নাজেহাল তানোরের জন জীবন। দিনের বেলায় তো হচ্ছে লোডশেডিং আবার রাতেও চলছে বেপরোয়া। দেশের প্রতিটি জায়গার সাথে রাজশাহীর তানোরেও চলছে ভেলকিবাজির বিদ্যুৎ খেল।

অথচ নেসকো কর্তৃপক্ষ একমাসের বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন এবং দেওয়া হয় মামলা। তারা নৈরাজ্য করলে কোন সমস্যা নাই, গ্রাহকের একটু সমস্যার জন্য আদালতে ধরনা দিতে দিতে বকেয়া বিলের দ্বিগুণ টাকা গুনতে হয়। আবার বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য জালানি সঙ্কট। যার কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ অনেক কম মিলছে। এ অবস্থা থেকে পরিত্রাণেরও দিক জানা নেয় কর্তাবাবুদের।

জানা গেছে, বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত তানোর উপজেলাটি। এই উপজেলায় নেসকো ও পল্লী বিদ্যুৎ সরবরাহ চলে। তানোর পৌর এলাকায় চান্দুড়িয়া ইউপির কিছু অংশ রয়েছে নেসকোর মধ্যে। নেসকোর গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজারের অধিক। প্রতিদিন বিদ্যুৎতের চাহিদা সাড়ে চয় থেকে সাত মেগাওয়াট। কিন্তু মিলছে এক থেকে দেড় মেগাওয়াট।

সূত্রে জানা গেছে, পিডিবি সরকারি ভাবে বিদুৎ সরবরাহ করত। কিন্তু কর্তাবাবুদের নানা অনিয়ম দুর্নীতির কারণে বর্তমানে নেসকো পরিচালনা করছে। নেসকো পরিচালনা করার পর থেকে এক মাসের বিল বকেয়া থাকলেই সংযোগ বিচ্ছিন্ন নইলে মামলা। একবার মামলা হলে বিলের দ্বিগুণ টাকা যায়। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে দিনে রাতে চলছে বেপরোয়া ভেলকিবাজির লোডশেডিং। তাও আবার ইফতার, তারাবির নামাজ ও ঘুমের মধ্যে গভীর রাতে লোডশেডিং চলছে।

গ্রাহক বাবু জানান, প্রচন্ড খরতাপের সাথে তাল মিলিয়েছে বিদ্যুৎতের লোডশেডিং। এমনিতেই মশার জালায় থামাই কষ্টকর। আর রাতে বিদ্যুৎ না থাকলে মশার যন্ত্রণায় কোথাও থামা যায় না। কি কারণে এমন অমানবিক লোডশেডিং কোন কিছুই জানা নেই গ্রাহকের।

গ্রাহক গোলাম রাব্বানী জানান, শতভাগ বিদ্যুৎ হয়ে গেছে। আর রমজান মাসে চলছে লোডশেডিং। শতভাগ করতে তো টাকা লাগেনি তেল মেরেই হয়ে গেছে। লোডশেডিংয়ের কারণ হিসেবে বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জালানি সঙ্কট। কাটাখালি কেন্দ্র থেকে সাড়ে ছয় সাত মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। কিন্তু জালানি না পাওয়ার কারনে এক দেড় মেগাওয়াটও মিলছে না। আবার এত লোডশেডিং হলেও বিলে কমতি নেই কি অবস্থা।

তানোর নেসকো অফিসের এক ব্যক্তি জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে যে টুকু পাওয়া যাচ্ছে ভবিষ্যতে সেটাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে।

(নেসকো) তানোর আবাসিক প্রকৌশলী জানান, চেষ্টা চলছে সমাধান করার। তবে ভালো রয়েছে পল্লী বিদ্যুৎতের অবস্থা।

তারা চাহিদা মুলুক বিদুৎ সরবরাহ করতে পারলেও কিছু মোটর পাম্প মালিকের বেপরোয়া ভাবে ভূগর্ভস্থ পানি হুমকিতে ফেলে রমরমা মোটর বানিজ্য করছেন। যার ফলে কিছুটা বিদ্যুৎ লোডশেডিং পোহাতে হচ্ছে গ্রাহকদেরকে। এসব মটর গিলছে গ্রহকের বিদ্যুৎ।

তানোর পল্লী বিদ্যুৎতের এজিএম কামাল হোসেন জানান, আমাদের গ্রাহক প্রায় ৫০ হাজার, বিদ্যুতের প্রয়োজন ২২ মেগাওয়াট। কিন্তু মিলছে ১৫ থেকে ১৬ মেগাওয়াটের মত। তা দিয়েই গ্রাহকের সমস্যা দুর করা হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31