IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরাইলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার ‘প্রস্তুতি’

ইসরাইলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার ‘প্রস্তুতি’

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কনস্যুলেট অফিসে হামলা চালিয়েছে ইসরাইল। এতে বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। ওই ঘটনার পর ইসরাইলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমগুলো বলছে, ইতোমধ্যে হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। যেকোনো সময় মধ্যপ্রাচ্যের যেকোনো জায়গায় ইসরাইলি স্বার্থে আঘাত হানতে পারে ইরান। এ নিয়ে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানে ফ্লাইট পরিচালনা স্থগিতের সময় বাড়িয়েছে জার্মান বেসামরিক বিমান পরিবহণ সংস্থা লুফথানসা। সিরিয়ায় ইরানের

ইরানের একটি বার্তা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, সামরিক মহড়ার জন্য তেহরানের আকাশসীমা বন্ধ করা হয়েছে। কিন্তু পরে ওই বার্তা সরিয়ে সংস্থাটি বলেছে, এমন কোনো খবর তারা প্রকাশ করেনি।

ইরানের পাল্টা হামলার শঙ্কায় ১ এপ্রিল থেকে সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। ওই দিন সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরাইলের জঙ্গিবিমান থেকে বোমা ফেলা হয়।

লুফথানসা বৃহস্পতিবার বলেছে, ১৩ এপ্রিল পর্যন্ত তেহরানের সব ফ্লাইট স্থগিত করেছে তারা। এর মধ্য দিয়ে ফ্লাইট স্থগিতের সময় দুই দিন বাড়িয়েছে তারা। লুফথানসার একজন মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজের ক্রুদের যাতে তেহরানে রাত যাপনের জন্য অবতরণ করতে না হয়, সে জন্য গেল সপ্তাহান্ত থেকে ফ্রাঙ্কফুর্ট থেকে তেহরানে ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পশ্চিমা বিমান সংস্থাগুলোর মধ্যে শুধু লুফথানসা ও এর সহযোগী বিমান পরিবহণ সংস্থা অস্ট্রিয়ান এয়ারলাইন্সই তেহরানে ফ্লাইট পরিচালনা করে। টার্কিশ এয়ারলাইন্স ও মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান পরিবহণ সংস্থাগুলোই সাধারণত সেখানে যাত্রী পরিবহণ করে।

লুফথানসার মালিকানাধীন অস্ট্রিয়ান এয়ারলাইন্স সপ্তাহে ছয়বার ভিয়েনা থেকে তেহরানে যাত্রী পরিবহণ করে। সংস্থাটি বলেছে, তারা এখনো বৃহস্পতিবার তেহরানে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। তবে রাতে তেহরানে অবস্থান এড়ানোর চেষ্টা করছে।

তেহরানে ফ্লাইট পরিচালনা করা অন্যান্য বিমান পরিবহণ সংস্থার বক্তব্য জানা যায়নি। এমিরেটস ও কাতার এয়ারওয়েজের উত্তর আমেরিকার ফ্লাইটের জন্যও ইরানের আকাশসীমা গুরুত্বপূর্ণ।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। আর তা হবে তাদের হামলার জন্য, যে হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাতজন সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আইআরজিসির বিদেশে কার্যক্রম পরিচালনাকারী ইউনিট কুদস ফোর্সের একজন জ্যেষ্ঠ কমান্ডার রয়েছেন।

ইসরাইল ছয় মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ইরান–সমর্থিত হামাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে হামলা চালিয়ে আসছে। দেশটি দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইসরাইল ওই হামলা চালিয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31