IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব রাজশাহীর মিলনমেলা

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব রাজশাহীর মিলনমেলা

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব রাজশাহীর মিলনমেলা

ধূমকেতু প্রতিবেদক : পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব রাজশাহী (পুসার) উদ্যোগে রাজশাহী জেলার আওতাধীন দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাবলিকিয়ান মিলনমেলা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, উচ্চ শিক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে ২য় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নতুন প্রজন্মকে যুযোগযোগী শিক্ষায় গড়ে তুলতে এ বিশ্ববিদ্যালয়টি নানামূখী উদ্যোগ গ্রহণ করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের আগামীর দেশ গড়ার দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন। বর্তমান আগামী প্রজন্মকে মেধাবী জাতি হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। প্রযুক্তি নির্ভর জাতি গঠণে এ সরকার প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করে। যার সুফল ভোগ করছি। ঘরে বসে সকল সেবা প্রাপ্তি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সুফল। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে।

সিটি মেয়র বলেন, স্মার্ট রাজশাহী বিনির্মাণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মশালায় ১৬২টি উদ্যোগ চিহ্নিত করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০টি উদ্যোগ নিয়ে শুরু করতে চাই। এই কাজগুলি বাস্তবায়ন করতে এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থীর প্রয়োজন।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃস্টির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। যেখানে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে অনেকেই এখন থেকেই কাজ পেতে শুরু করেছে। যা আগামীতে গার্মেন্টস সেক্টরের ন্যায় আয়ের আরেকটি সেক্টর হবে বলে আশা করছি।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কর্ম কমিশনের সদস্য ও রাবির গণযোগাযোগ বিভাগের শিক্ষক ড. প্রদীপ কুমার পান্ডের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. সারোয়ার জাহান সজল, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, রাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শিল্পী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শামসুল আলম।

পুসারের সদস্য রাসেল আহম্মেদ ও সারমিন শিলা হ্যাপির সঞ্চালনায় আরও বক্তব্য দেন পুসারের সদস্য তৌহিদুজ্জামান অভি, নাবিল, আল-মামুন, তানভির ইসতিয়াক, নাহিদ হাসান, কাউছার, তামান্না তন্নি, রাহিক। পুসার যাত্রাপাঠ করেন আল মাহী মইত ও আতিয়া ইবনাত।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31