IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> খেলা >> লিড নিউজ >> ১৩ বছর পর বিশ্বকাপ খেলবে কানাডা

কানাডার বিশ্বকাপ দল

১৩ বছর পর বিশ্বকাপ খেলবে কানাডা

ধূমকেতু নিউজ ডেস্ক : গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কানাডা। ১৩ বছর পর এবারই তারা প্রথমবারের মতো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সবশেষ আইসিসি টুর্নামেন্টে দলটি অংশ নেয় ২০১১ ওয়ানডে বিশ্বকাপে।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টুর্নামেন্টে কানাডাকে নেতৃত্ব দেবেন সাদ বিন জাফর। কানাডার জার্সিতে সবচেয়ে বেশি ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৪৩ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনারই কানাডার সর্বোচ্চ উইকেট শিকারি টি-টোয়েন্টিতে। ১৫ সদস্যের সঙ্গে চার ক্রিকেটারকে রিজার্ভে রাখছে উত্তর আমেরিকার এই দলটি।

অভিজ্ঞ এক দলই কানাডা গঠন করেছে বলতে হবে। চার ক্রিকেটারের বয়স ৩০-এর কম। অ্যারন জনসন, রবীন্দরপল সিং, নাভনিত ধালিওয়ালদের মতো তারকা ব্যাটাররা থাকছেন বিশ্বকাপ দলে। ৮৭০ রান করা ধালিওয়াল টি-টোয়েন্টিতে কানাডার সর্বোচ্চ রান সংগ্রাহক। কালিম সানা, জুনাইদ সিদ্দিকির মতো তারকারা থাকছেন এবারের বিশ্বকাপ দলে। তবে নিখিল দত্ত, শ্রীমন্ত বিজয়ারত্ন কেউ জায়গা পাননি কানাডার বিশ্বকাপ দলে।

২০ দল নিয়ে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার মধ্যে ৯ দেশ তাদের দল ঘোষণা করেছে এরই মধ্যে।

‘এ’ গ্রুপে দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান রয়েছে কানাডার গ্রুপে। বাকি দুই দল যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ১ জুন শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২৯ জুন।

কানাডার বিশ্বকাপ দল
সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, ডিলন হেইলিঙ্গার, দিলপ্রিত বাজওয়া, হার্শ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকি, কালিম সানা, কনওয়ার্পাল তাথগুর, নাভনিত ধালিওয়াল, নিকোলাস কীর্তন, পারগাত সিং, রবীন্দরপল সিং, রায়ানখান পাঠান, শ্রেয়াস মোভভা।

রিজার্ভ
তাজিন্দর সিং, আম্মার খালিদ, জাতিন্দর মাথারু, পারভিন কুমার, আদিত্য ভারাধর্জন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31