IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> সাহসের সাথে দায়িত্ব পালন করেছেন গোলাম আরিফ টিপু, কখনো আপোষ করেননি : লিটন

ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু'র স্মরণে রাজশাহীতে নাগরিক শোকসভা

সাহসের সাথে দায়িত্ব পালন করেছেন গোলাম আরিফ টিপু, কখনো আপোষ করেননি : লিটন

ধূমকেতু প্রতিবেদক : নাগরিক শোকসভা কমিটি, রাজশাহীর আয়োজনে প্রয়াত ভাষা সৈনিক, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু’র স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ মে) বিকেল ৫টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক শোক সভায় বক্তব্য দেন নাগরিক শোকসভা কমিটির প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতিত্ব করেন, নাগরিক শোকসভা কমিটির সভাপতি ও ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী। নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক শোকসভার সঞ্চালনা করেন।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের কৃর্তিমান মানুষ ছিলেন গোলাম আরিফ টিপু। তিনি পুরো জীবনে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানুষকে আইনি সহায়তা দিয়েছেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করেছিলেন। অত্যন্ত সাহসের সঙ্গে তিনি তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। বিভিন্ন সময় হুমকির সম্মুখীন হয়েছেন। তবে তিনি রক্তচক্ষু উপেক্ষা করে দায়িত্ব পালন করে গেছেন। তিনি কখনো আদর্শের সাথে আপোষ করেননি।

রাসিক মেয়র আরও বলেন, সোনাদীঘী সংলগ্ন পরিত্যক্ত সার্ভে ইনস্টিটিউট এর জায়গায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এজন্য সিটি কর্পোরেশন থেকে প্রায় এক বছর আগে টেন্ডারও আহ্বান করা হয়। কিন্তু জায়গাটি সিটি কর্পোরেশনের না হওয়ায় জেলা পরিষদ অনুমতি দেয়নি। এজন্য শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। জেলা পরিষদ থেকে বলা হয়েছিল, তারা নিজেরা শহীদ মিনার নির্মাণ করবে। সেটিও যদি করা হয়, তা যেন দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্ট মন্ডলীর সদস্য ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক বলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত ছিলেন গোলাম আরিফ টিপু। তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তিনি ছিলেন অতুলনীয়। তাঁকে নিয়ে আমরা গর্বিত। তিনি আমাদের সম্মুখে না থাকলেও হৃদয়ে থাকবেন সব সময়।

প্রয়াত গোলাম আরিফ টিপুর সহধর্মিণী জাহনারা বেগম লুই বলেন, ভাষা আন্দোলনে দেশের প্রথম শহীদ মিনার রাজশাহীতে নির্মাণে নেতৃত্ব দিয়েছেন গোলাম আরিফ টিপু। সেটি এখনো পুর্ণাঙ্গভাবে নির্মিত হয়নি। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনেও তিনি ছিলেন। সেটি নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

শোকসভার সভাপতি ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী বলেন, গোলাম আরিফ টিপু বহু গুনের অধিকারী ছিলেন। তিনি সুবিধাবাদীর দলে থেকে অনেক উপরে যেতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি এদেশের গরীব ও অসহায় মানুষের হয়ে আজীবন লড়েছেন। মানুষের জন্য রাজনীতি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মূল্যায়ন করেছেন।

নাগরিক শোক সভায় বক্তারা বলেন, গোলাম আরিফ টিপু ছিলেন একজন কর্মবীর। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়। তিনি দেশ ও জাতির জন্য কাজ করেছেন। জাতিকে পথ দেখিয়েছেন। তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। দেশ যতদিন থাকবে, ততদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

নাগরিক শোক সভায় আরও বক্তব্য রাখেন, রাবির উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরকুতুব আলম মান্নান, রাবির প্রাক্তন বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর সনৎ কুমার সাহা, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী বারের সিনিয়র আইনজীবী এ্যাড. লোকমান আলী, কবি জুলফিকার মতিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ন্যাপ রাজশাহী মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইদুর রহমান, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আব্দুল মান্নান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, সিপিবি রাগিব হাসান মুন্না, প্রয়াত গোলাম আরিফ টিপুর বড় মেয়ে ডালিয়া নাসরিন, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোকসভার শুরুতে ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শুরুতে তাঁর প্রকৃতিতে নাগরিক শোকসভা কমিটিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31