ধূমকেতু প্রতিবেদক : ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ মে) সকাল ৯ টার দিকে নগরীর বাকীর মোড়স্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভবনে আলোচনা সভা, সেমিনার ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর হবিবুর রহমান, সহ সভাপতি হাসেন আলী, সহ সভাপতি ও চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. রইছ উদ্দিন ও কোষাধ্যক্ষ এনামুল হকসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
ইউটিউব ভিডিও :
উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা শেষে প্রায় শতাধিক হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ফেসবুক ভিডিও :
এর পূর্বে, দিবসটি উদযাপন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণসচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


