IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> রাতে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে বসে বাল্যবিবাহ দিলেন চেয়ারম্যান

রাতে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে বসে বাল্যবিবাহ দিলেন চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে রাতের বেলা উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয়ের নিজ অফিসে বসে বাল্যবিবাহ দিলেন উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খান।

ঘটনাটি ঘটছে (২৪ শে মে) বৃহস্পতিবার রাত ৯ টায়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে উপজেলা জুড়ে।

জানা যায়, বৈকুন্ঠপুর গ্রামের শামীম হোসেনের ছেলে আবু সাঈদ (১৬) ও ব্যাসপুর গ্রামের মরিয়ম আক্তার (১৫) প্রেমের টানে ঘর ছাড়ে কিছু দিন আগে। এরপর তারা গ্রামে ফিরে আসে। সহযোগিতা চান নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের কাছে। সেই মোতাবেক চেয়ারম্যান ছেলে- মেয়ে সহ উভয় পরিবার কে উপজেলা পরিষদের তার অফিসে ডেকে নেয়। উভয়ের পরিবার নিয়ে রাত ৯ টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের নিজ অফিসে বসে আধাইপুর ইউনিয়নের কাজী জাকির হোসেনের মাধ্যমে বাল্যবিবাহ দেন।

গোপন সংবাদের ভিক্তিতে এ বিষয়ে খবর পাওয়ার পর স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত হোন উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে। এবং সেখানে গিয়ে সত্যতা পায় স্থানীয় সাংবাদিকরা এবং উপজেলা চেয়ারম্যান কে প্রশ্ন করে। ছেলে মেয়ে উভয়ের বয়স হয়েছে কি- না। এবং জন্ম নিবন্ধন বা ভোটার আইডি দেখে বিবাহ দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বিবাহ বন্ধ না করার অনুরোধ করেন সাংবাদিকদের।

সেখানে উপস্থিত নাম না প্রকাশে কয়েকজন ব্যক্তি বলেন, উপজেলা চেয়ারম্যান ছেলে-মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন।

তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন কে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানালে, তার কিছুক্ষণ পর একে একে সবাই উপজেলা পরিষদ থেকে বের হতে দেখা যায়। প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পরও আইন প্রয়োগকারীর কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নি। সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে, নামেই বাল্য বিবাহ আইন আছে, এর কোন প্রয়োগ হয় না। যদি প্রয়োগই হতো তাহলে এখানে আইনি ব্যবস্থা করা হতো।

আধাইপুর ইউনিয়নের কাজী জাকির হোসেন বলেন, বিয়ে পড়ানোর জন্য আমাকে ফোন করে এখানে ডেকে এনেছে উপজেলা চেয়ারম্যান। লেখালেখি শুরু করতেই আপনারা এসেছেন। কাজীর কাছে সাংবাদিকরা ছেলে ও মেয়ের প্রমাণ পত্র হিসাবে তাঁদের জন্ম নিবন্ধন বা ভোটার আইডি দেখতে চাইলে তিনি ব্যাগ থেকে আনার কথা বলে ঘটনা স্থল থেকে পালিয়ে যান ঐ কাজী।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান শামছুল আলম খান বলেন, মেয়েটি এতিম। তাই উভয় পরিবারের লোকজন নিয়ে বিবাহের কাজ করছিলাম। তবে বিবাহ হয়নি। উপজেলা পরিষদের প্রশাসনিক কর্যালয়ে আপনার অফিসে বসে আইন বিরোধী এই বাল্য বিবাহ আপনি দিতে পারেন কি না বলে প্রশ্ন করলে তিনি কনো উত্তর প্রদান করেন নি।

এ বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুনের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মো কামরুল হাসান সোহাগ বলেন, ঘটনাটি সম্পর্কে আমি জানি না। না জেনে মন্তব্য দেওয়া ঠিক হবে না। তবে আপনার মাধ্যমে যতটুকু জানলাম। বাল্য বিবাহ উপজেলা পরিষদে শুধু না সব জায়গায় সম্পূর্ণ নিষিদ্ধ। সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন কে বিষয়টি অবগত করার পরও কেন তিনি কোন আইনগত পদক্ষেপ নেয়নি বলে প্রশ্ন করলে তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকার সচেতন মহল বলেন, যারা বাল্য বিবাহ বন্ধের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তারাই যদি প্রশাসনিক ভবনে অফিসে বসে আইন ভঙ্গ করে বল্য বিবাহ দেয় তাহলে তারা আর কি বাল্য বিবাহ বন্ধ করবে। আর তাঁদের কাছ থেকে দেশ ও জাতি কি আশা করতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31