IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাগমারায় ঠিকাদারদের উপর কিশোর গ্যাং এর হামলা

সরকারি উন্নয়ন কাজ বন্ধের ডাক শ্রমিক ইউনিয়নের

বাগমারায় ঠিকাদারদের উপর কিশোর গ্যাং এর হামলা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিদ্যালয়ের ভবন নির্মা কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ঠিকাদার সহ শ্রমিকরা। সেই সাথে তাদের কাছে থাকা নগদ অর্থ ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। পরবর্তীতে ঠিকাদাররা ওই কাজের জন্য গেলে তাদেরকে হত্যা করা হবে বলেও ভয়ভীতি প্রদর্শন করেছে। এ ঘটনায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে হামলার শিকার ওই কাজের হেড মিস্ত্রী জাহিদুল ইসলাম। ঠিকাদার, হেডমিস্ত্রীসহ সহযোগীদের উপর হামলার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত উপজেলার সকল সরকারি উন্নয়ন কাজ বন্ধের ডাক দিয়ে প্রতিবাদ সভা করেছে নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মান করা চলমান রয়েছে। বিদ্যালয়ের নির্মা কাজ শুরুর পর থেকে সমসপাড়া এলাকার কিশোর গ্যাং চক্রের ক্যাডার বাহিনীর সদস্যরা চাঁদা দাবী করে আসছিল। এরই মধ্যে বিদ্যালয়ের পিয়ন টাকাও নিয়েছে তাদের কাজ থেকে। টাকা ছাড়া কোন কাজ করতে দিবে না তারা বলেও অভিযোগ করা হয়েছে। প্রতি দিনের মতো গত ২৫ মে সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন কাজ করতে যায় শ্রমিকরা। সকাল ৮টায় কাজে যাওয়ার পর সমসপাড়া গ্রামের ক্যাডার বাহিনীর সদস্য মজিবর রহমানের ছেলে রাব্বি, মৃত আব্দুর রহমানের ছেলে শেখ ফরিদ, ময়েন উদ্দিনের ছেলে জুয়েল রানা, জাহিদুল ইসলামের ছেলে জয় এবং আন্টুর ছেলে ইমন আলী মিলে রশি দিয়ে তাদের হাত বেধে রাখে প্রায় ৩ ঘন্টা।

তারা অবৈধ ভাবে সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে নির্মান কাজের সহযোগী মামুন, রুবেল, জামাল এবং জিয়ার হাত রশি দিয়ে বেধে রাখে। সেই সাথে তাদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয় তারা। পরবর্তীতে ওই কাজের ঠিকাদার এমদাদুল হক বিদ্যালয়ে গেলে তাকেও মারপিট করে। ঠিকাদার এমদাদুল হককে আটকে রেখে জোর পূর্বক তার ফোন নম্বর থেকে হেড মিস্ত্রী জাহিদুল ইসলামকে ডাকে। জাহিদুল ইসলাম সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছা মাত্র তাকে বেধরড় মারপিট করে এবং বিদ্যালয়ের আরসিসি পিলারের সাথে রশি দিয়ে বেধে রাখে। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ক্যাডার সদস্যরা পালিয়ে যায়। ক্যাডার সদস্যদের মারপিটে আহত হয়ে পড়ে ঠিকাদার এমদাদুল হক এবং হেড মিস্ত্রী জাহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়। হামলার ঘটনায় শনিবার বিকেলে বাগমারা থানায় ৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করা হলেও কাউকে গ্রেপ্তার না করায় আতংক বিরাজ করছে ঠিকাদার সহ শ্রমিকদের মধ্যে।

এসময় সন্ত্রাসী হামলার শিকার জাহিদুল ইসলাম বলেন, আমরা সরকারি কাজ করছিলাম। আমরা কেন তাদের চাঁদা দিবো। সরকারি নিয়ম মোতাবেক বিদ্যালয়ের কাজ হবে। এরই মধ্যে বিদ্যালয়ের পিয়ন ফরিদ অনেক গুলো লোহার রড চুরি করে বিক্রয় করে দিয়েছে। সেই সাথে জোর পূর্বক চাঁদা নিয়েছে। তার ইন্ধনে ওই ক্যাডার বাহিনী আমাদের উপর হামলা চালিয়ে আহত করে। সেই সাথে আমাদের কাছে থাকা নগদ টাকা ছিনতাই করে নেয়। এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করেছি। আসামীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উপজেলার কোথায় কোন কাজ হবে না বলেও জানান তিনি।

এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মৌখিকভাবে শুনেছি বিদ্যালয়ের ঠিকাদার এবং শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিকাদার সহ মিস্ত্রী এবং লেবারদের মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় কয়েক জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঠিকাদার সহ শ্রমিকদের উপর হামলার ঘটনায় তারা এরই মধ্যে কাজ বন্ধ করে দিয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারদের কাজ শুরু করার জন্য।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাশেদ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেলেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে যারা এমন কাজ ঘটিয়ে তারা আগে থেকেই একটু অন্য রকম। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31