IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> কৃষি >> বাগমারায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কৃষকের ব্যাপক ক্ষতি

বাগমারায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কৃষকের ব্যাপক ক্ষতি

বাগমারায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কৃষকের ব্যাপক ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পানবরজ ও আমসহ কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। অতি তাপপ্রভাবের পর দেশব্যাপি রেমালের প্রভাবের অংশ হিসেবে গত রোববার রাত হতে মঙ্গলবার মধ্য রাত পর্যন্ত স্বস্তির বৃষ্টির সাথে ঘূর্ণিঝড়ে উপজেলায় পানবরজ, কলাবাগন, পেঁপে, ভূট্রা গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে দুই দিন উপজেলায় বিদ্যুৎ বন্ধ থাকায় জনজীবনে বিপর্যয় দেখা দেয়। বিশেষ করে পানির পাম্প না চলায় বাড়ি বাড়ি পানির জন্য হাহাকার সৃষ্টি হয়।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, দুইদিন ব্যাপি ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ২০ জন কৃষকের পানবরজ পড়ে গেছে। উড়তি পাকা ধান, ভূট্রার গাছ ও মরিজের গাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে করে কৃষি ক্ষেতে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব দিকে মেঘের দাপটে আকষ্মিকভাবে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে সোমবার দিবাগত রাতে ঝড়ের আঘাতে বালানগর, মোহম্মাদপুর, গোপালপুর, মাধাইমুড়িসহ বিভিন্ন গ্রামের গাছ-পালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়।

বালানগর গ্রামের কৃষক অছির উদ্দিন জানান, ঝড়ে তার পানবরজ মাটিতে লুটে পড়েছে। পানবরজে পান ভাঙ্গা ছিল না। এতে করে তিনি ৫ লক্ষাধিক টাকার ক্ষতির সন্মখীন হয়েছেন। গ্রামের হেলাল উদ্দিন ও বয়েন উদ্দিনসহ অনেকে জানান, ঘূর্ণিঝড়ে তাদের ভট্টার গাছ মাটির সাথে মিশে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

একই ভাবে গ্রামের আব্দুল মান্নান, মোফাজ্জল হোসেন জানান, প্রচন্ড ঝড়ে তাদের আম বাগানের আম পড়ে গেছে। এবারে এমনিতেই আম কম ধরেছে, তার মধ্যে ঝড়ে পড়ে বাগান শুণ্য হয়ে পড়েছে। এবারে আম বিক্রি করতে পারবেন না তাতে খাবার সংকটই দেখা দিবে বলে দাবি করেছেন। এলাকায় দীর্ঘ সময়ে স্থায়ী এ ঘূর্ণিঝড়ে মৌসুমী ফসল ধান, মরিজ, পেঁপে গাছসহ উড়তি ফসলের ক্ষতির সাথে দুই দিন বিদ্যুৎ না থাকায় উপজেলার অফিস আদালতে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অনেকে কাজ নিয়ে উপজেলায় আসলেও বিদ্যুতের কারণে কাজ করতে না পেরে বাড়ি ফিরেছেন। গ্রামে গ্রামে বিদ্যুৎ সংকটে পাম্প না চলায় পানি সংকটে পড়ে। কেউ কেউ দুরবর্তি স্থান থেকে পানি সংগ্রহ করলেও অধিকাংশ পরিবারে পানি না পেয়ে বিপদে দিন কাটিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930