IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> তানোরে দূর্বৃত্তদের আগুনে পুড়লো একাধিক খড়ের পালা

তানোরে দূর্বৃত্তদের আগুনে পুড়লো একাধিক খড়ের পালা

তানোরে দূর্বৃত্তদের আগুনে পুড়লো একাধিক খড়ের পালা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দূর্বৃত্তদের দেয়া আগুনে ১০টির মতো খড়ের পালা পুড়িয়ে দেয়া হয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির কামারগাঁ নাপিত পাড়ায় ঘটে আগুন লাগার ঘটনাটি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এতে করে ক্ষতিগ্রস্থ কৃষকরা চরম ভাবে হতাশ হয়ে পড়েছেন। সেই সাথে কৃষকদের মাঝে বিরাজ করছে এক প্রকার অজানা আতঙ্ক। ফলে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে চরম সাজার দাবি তুলেছেন কৃষকরা।

জানা গেছে, গত বুধবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে একাধিক কৃষকের খড়ের পালায় আগুন দেয়া হয়। আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় জেগে দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই খড়ের পালাগুলো পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা রবিউল জানান, কৃষক মনোরঞ্জনের ৪০ বিঘা জমির খড়ের পালা, কাজল দাসের তিন বিঘা, সোহেল রানার ৫ বিঘা, মনির চৌধুরীর ১১ বিঘা ও কানুনের পুনে দুবিঘা জমির খড়ের পালায় আগুন দেয় দূর্বৃত্তরা। একই রাতে এতগুলো কৃষকের একসাথে খড়ের পালা পুড়ানোর ঘটনা তানোরে এই প্রথম। যার কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির মূখে পড়েছেন।

কৃষক মনোরঞ্জন জানান, রাত প্রায় তিনটার দিকে ঘুম থেকে উঠে বাড়ির বাহিরে এসে দেখি খড়ের পালায় আগুন দাও দাও করে জ্বলছে। সাথে সাথে চিৎকার দিলে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে আগুন নিভানোর জন্য প্রানপন চেষ্টা ও ফায়ার সার্ভিসের দ্রুত সময়ের মধ্যে চেষ্টার কারণে আগুন নিয়ন্ত্রণে আসে। অবশ্য তার আগেই খড়ের পালা পুড়ে গেছে। খড়ের দাম ভালো আছে। গরুর অন্যতম প্রধান খাদ্য খড়। কিন্তু আগুন লাগার কারনে খড়গুলো গরু খেতে পারবে না। জালানি হিসেবে ব্যবহার ছাড়া উপায় নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন সন্দেহ হয়েছে কিছু লোকের উপর সেটা থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবেনা কারা একাজ করেছে। কারো সাথে শক্রতা নেই। আক্রোশ প্রতিহিংসা থাকতেই পারে তাই বলে খড়ের পালায় আগুন দিবে কেন। খড় তো কোন অপরাধ করেনি। তাহলে আগুন দেয়ার মত নেক্কার জনক কাজ করবে কেন। এটা কোন বিবেক।

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31