ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার সন্ধ্যায় পুঠিয়া থানাধীন ঝলমলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম এখনও জানা যায়নি। তবে সে শিবগঞ্জ থানার মোমিনপাড়া গ্রামের ধনা মোমিনের ছেলে বলে জানা যায়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার পুঠিয়া থানার ঝলমলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলট জব্দ করেছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে হযেছে।


