ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের প্রতিবার চেয়ে ওই গৃহবধূ গত ২৯ মে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই গৃহবধূর নাম কুমারী লিপন রানী সরকার (প্রিয়াংকা)। তিনি বাগমারা উপজেলার যুগিপাড়া ইউনিয়নের বীরকৎসা এলাকার সবুজ কুমার প্রামানিকের স্ত্রী।
লিখিত অভিযোগে জানা যায়, সবুজ কুমার প্রামানিকের সাথে প্রিয়াংকার প্রায় ১১ বছর পূর্বে হিন্দু ধর্ম মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের পরিবারে কন্যা ও একটি পুত্র সন্তান জন্মগ্রহণ হয়। বিবাহের পর থেকে স্বামী সবুজ কুমার, শ্বশুর সুনীল চন্দ্র প্রমানিক, শ্বাশুড়ি পূর্ণিমা প্রামানিক, কাকা সুশিল চন্দ্র ও দুলাল চন্দ্র প্রামানিকসহ পরিবারের লোকজন যৌতুকের জন্য তাকে নানা ভাবে চাপ দেয়। তাদের চাহিদামত যৌতুকের টাকা দিতে না পারায় তারা প্রিয়াংকাকে নানাভাবে শারীরিক ও মানুষিক নির্যাতন করে।
তিনি অভিযোগে উল্লেখ করেছেন, সবুজ বিভিন্ন মেয়েদের সাথে পরোকিয়ায় আশক্ত। এতে বাধা দেয়ায় তার উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। আগে একাধিকবার সবুজসহ তার পরিবারের লোকজন যৌতুকের টাকার জন্য তাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে গ্রামের লোকজন বসে একাধিকবার মিমাংসাও করেছেন। তার পরও তার উপর নির্যাতন কমেনি।
গত ২৮ মে স্বামী সবুজ ২০ হাজার টাকা দাবি করেন। যৌতুকের ওই টাকা দিতে না পারায় সবুজ লোহার রড দিয়ে এলোপাথারীভাবে মারপিট করে প্রিয়াংকাকে। এতে তিনি গুরুত আহত হন। পরে প্রতিবেশিদের সহযোগিতায় তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নেন। শুধু তাই নয়, নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় প্রিয়াংকার মা কা নি সরকার, ভাই পল্লব সরকার এর প্রতিবাদ করলেও তাদেরকে মারপিট ও লাঞ্ছিত করে সবুজ ও তার পরিবারের লোকজন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন গৃহবধূ প্রিয়াংকা।
এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ্র সরকার জানান, গৃহবধূ নির্যাতনের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


