IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন (১৯৯৪ সালে গঠিত) মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার ও সাধারণ সম্পাদক দৈনিক সানশাইন ও সময়ের আলো পত্রিকার মোহনপুর প্রতিনিধি আরিফ উদ্দিন রাসেলকে নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে মোহনপুর প্রেসক্লাব কার্যালয়ে আগামী ১ বছর মেয়াদে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় ১১ পাতার একটি গঠনতন্ত্র প্রস্তুত করা হয়েছে। আগামীদিনে প্রস্তুতকৃত সেই গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে। সেইসাথে কমিটির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি দৈনিক সোনার দেশ পত্রিকার মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকা ও পদ্মাটাইমস২৪ডটকম অনলাইন নিউজ পোর্টালের রির্পোটার রায়হানুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক দৈনিক বর্তমান পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি আসগর আলী সাগর, দপ্তর সম্পাদক আজকের প্রতিদিনের স্টাফ রিপোর্টার আতাউর রহমান পলাশ, প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ ও ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মোহনপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আমাদের রাজশাহী পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার সুমন শান্ত, দৈনিক মানবকন্ঠ পত্রিকার মোহনপুর প্রতিনিধি সাহিনুর রহমান।

উক্ত নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন, মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, মোহনপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি খোন্দকার ইদ্রিস আলী, সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতন, সাবেক সাধারণ সম্পাদক রনোজিত কুমার রতন ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান।

উল্লেখ্য, মোহনপুর প্রেসক্লাব বিগত কিছু সময় কথিতদের হাতে নেতৃত্ব যাওয়ার কার সংগঠনটির কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। পরবর্তী উপজেলায় কর্মরত মূল ধারার সাংবাদিকদের সমন্বয়ে আবারো নতুনভাবে কমিটি গঠন করে তা ঘোষণা দেয়া হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31