IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

ধূমকেতু নিউজ ডেস্ক : কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল থাইরয়েড ক্যানসারে আক্রান্ত ভারতের ছোটপর্দার অভিনেত্রী হিনা খান। অভিনেত্রীর ঘাতকব্যাধী রোগের খবর প্রকাশ্যে আসতেই ঝড় বয়ে যায় ভক্ত-অনুরাগীমহলে। শুক্রবার (২৮ জুন) সকালে নিজেই সেই জল্পনা-কল্পনার সত্যতা হিনা জানিয়ে বললেন, ‘স্টেজ ৩’।

হিনা খান জানিয়েছেন, ‘সম্প্রতি আমাকে নিয়ে যে জল্পনা-কল্পনা ছড়িয়েছে, সেই বিষয়েই একটা খবর দিতে চাই। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য উদ্বিগ্ন তাদের বলছি, আমি স্তন ক্যানসারে আক্রান্ত। মারণ রোগের তৃতীয় ধাপ। খুব কঠিন চ্যালেঞ্জ বটে, তবে সকলকে আশ্বস্ত করছি যে আমি সুস্থ রয়েছি। এ রোগ জয় করার জন্য যতটা মনোবল থাকা প্রয়োজন বা যতটা শক্তির প্রয়োজন, সবটাই রাখছি।’

তিনি আরও বলেন, ‘আমার চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজনীয় সবকিছুই মেনে চলছি। এ সময়ে আমার গোপনীয়তাকে সম্মান করবেন আপনারা। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আমি সত্যিই ধন্য। ঈশ্বরের আশীর্বাদে আমি এবং পরিবারের সকলেই পজিটিভ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, এই যুদ্ধে আমি জিতবই। দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে হিনার ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়! সর্বদাই লাইমলাইটে থাকেন তিনি। কখন কী পরলেন, কী খেলেন, কোথায় গেলেন? সবটাই অনুরাগীদের নখদর্পণে। হবে না-ই বা কেন! হিনা সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। সব সময়ের আপডেট শেয়ার করে নেন তাদের সঙ্গে। এবারও তার একটি পোস্ট থেকেই ক্যানসারে আক্রান্ত হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। যা কিনা অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছে দ্বিগুণ। সেসব নজর এড়ায়নি তার। এ খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হিনা খান নিজেই দুঃসংবাদটা দিলেন।

হিনা খান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমাদের এই গল্পের শেষ নেই! লড়াই যতই কঠিন হোক না কেন, যে যোদ্ধা তার জীবনে চমৎকার হবেই হবে। আল্লার উপরই ছেড়ে দিলাম সব।’ তবে শুধু অভিনেত্রীর পোস্টই নয়! এরমাঝেই ভাইরাল হয়ে যায় এক ডাক্তারের এক্স হ্যান্ডেল পোস্ট। যেখানে ওই চিকিৎসক সাফ জানিয়েছেন, ‘এক জনপ্রিয় অভিনেত্রী তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। তিনি হাসপাতালেও এসেছিলেন। তবে জীবনেও ভাবিনি ওই তারকার এমন কঠিন রোগে আক্রান্ত হবেন।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31