IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> কৃষি >> ধামইরহাটে প্রতিপক্ষের বিষে পুড়লো আখক্ষেত

ধামইরহাটে প্রতিপক্ষের বিষে পুড়লো আখক্ষেত

ধামইরহাটে প্রতিপক্ষের বিষে পুড়লো আখক্ষেত

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো কৃষকের আখক্ষেত। ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ১ একর জমির সম্পূর্ণ আখ বিনষ্ট হয়ে গেছে। ভুক্তভোগী আব্দুল মান্নানের ছেলে শফিউল ইসলাম ন্যায় বিচারের আশায় ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সরেজমিন গিয়ে জানা যায়, ২০০১ সালে ক্রয়কৃত সম্পত্তি পূর্ব রঘুনাথপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে আব্দুল মান্নান অদ্যাবধি পর্যন্ত চাষাবাদ করে আসছেন। চাষাবাদ কালে গত ২৬ জুন রাতের বেলায় প্রতিপক্ষ উত্তর জাহানপুর গ্রামের মাসুদ কাদের জুয়েলের নির্দেশে প্রতিপক্ষ নুর ইসলাম, দিলিপ, জুনাস ও আব্রাহাম কাউয়া জমিতে কীটনাশক স্প্রে করতে থাকাকালে স্থানীয় আব্দুর রশিদ ঘটনা প্রত্যক্ষ করেন।

পরদিন প্রত্যক্ষদর্শী ও লোকমুখে ঘটনা জানতে পেরে জমির মালিক আব্দুল মান্নান আখক্ষেতে গিয়ে দেখেন তাদের সম্পূর্ণ আখ বিষক্রিয়ায় বিবর্ণ আকার ধারণ করেছে, এতে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবী করেন। ইতিপূর্বেও বিবাদীগণ প্রকাশ্য দিবালোকে ভুক্তভোগী আব্দুল মান্নানের জমির আখক্ষেতে অগ্নিকান্ড ঘটায়, পরে ৯৯৯ এ পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ কাদের জুয়েল মুঠোফোনে জানান, ‘জমির মুল মালিক মনছের আলী হেলাল হোসেনের নিকট বিক্রয় করলে পরবর্তীতে হেলাল হোসেন আজিজুল হকের নিকট বিক্রয় করে, আমার স্ত্রী নাজমা বেগম আজিজুলের নিকট ওই জমিটি ক্রয় করে ২০২৩। আমি কারও জমিতে বিষ দেইনি, বরং তারাই আমার জমিতে বিষ দিয়েছে, তবে আখ আমিও লাগাইনি, মান্নান সাহেবও লাগাইনি, প্রাকৃতিক ভাবে গজিয়েছে।’

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘অভিযোগটি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930