IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> সড়কে দুর্ভোগ না বাড়িয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সড়কে দুর্ভোগ না বাড়িয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে সড়কে দুর্ভোগ না বাড়িয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

বুধবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই যেন ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানে-শিক্ষায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। একজন স্মার্ট নাগরিক হিসেবে তারা যেন আত্মপ্রকাশ করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে নয়।’ এসময় শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মানার আহ্বান জানান তিনি।

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থী‌দের ব‌্যাপা‌রে ক‌ঠোর হবে না আইনশৃঙ্খলা বা‌হিনী। রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে সবার। আইনশৃঙ্খলা বা‌হিনী চরম ধৈর্যের পরিচয় দিয়ে মাঠে রয়েছে। কেউ যেন উসকানি দিয়ে তাদেরকে (শিক্ষার্থীদের) অন্যদিকে ধাবিত করতে না পারে- সেদিকে লক্ষ্য রাখছে আইনশৃঙ্খলা বা‌হিনী।’

পিএসসির প্রশ্ন ফাঁসকারীদের নিয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ব‌্যাপা‌রে আইন অনুযায়ী ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল আবদুল নাসের চৌধুরী। সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31