IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> তানোরে সংবর্ধনা দিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গাড়ি চালক নিহত

তানোরে সংবর্ধনা দিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গাড়ি চালক নিহত

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ ইউপির উপনির্বাচনে বিনা ভোটের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু সহ নেতাকর্মীরা এমপি ফারুক চৌধুরী কে সংবর্ধনা দিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মাইক্রোচালক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন থানার ওসি আব্দুর রহিম।

গত বুধবার দিবাগত রাতে তানোর টু চৌবাড়িয়া রাস্তার লবিয়তলা ব্রীজের কাছে সড়ক দূর্ঘটনা টি ঘটে। নিহত চালকের নাম বিদ্যুৎ হোসেন(২০) সে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়ন ইউপির মহানগর গ্রামের আবু বাক্কারের ছেলে। এঘটনায় ঘাতক ট্রাক ও চালক এবং হেলপারকে আটক করেছে থানা পুলিশ। নিহতের পিতা বাদি হয়ে চালক সাইফুল ইসলাম ও হেলপার জাহিদ কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। চালক বিদ্যুতের অকাল মৃত্যু তে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে,সেই সাথে তার অকাল মৃত্যুর জন্য দায়ী কে এমন প্রশ্ন জনমনে।

জানা গেছে, গত বুধবার কামারগাঁ ইউনিয়ন পরিষদ ইউপির উপনির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনজনের মধ্যে ২ জন প্রার্থী প্রত্যাহার করে নেয়। মাসুদ করিম ও মোসলেম আলী প্রামানিক প্রত্যাহার করে নেওয়ার কারনে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন সুফি কামাল মিন্টু। গত বুধবার দুপুর ১২ টার দিকে প্রত্যাহার করার পর থেকে বিনা ভোটের চেয়ারম্যান কে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাসহ শীর্ষ নেতারা মিষ্টি খাওয়ানো ও ফেসবুকে মালা পড়ানোর সহ অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করা হয়।
বুধবার বিকেলের দিকে কামারগাঁ ইউপির নেতাকর্মীরা কামারগাঁ বাজারে মিন্টু কে মালা পড়িয়ে সংবর্ধনা দেয়। সেখান থেকে মিন্টু সহ নেতাকর্মীরা মাইক্রো নিয়ে রাজশাহী শহরে এমপি ফারুক চৌধুরী কে সংবর্ধনা দিতে যান। সংবর্ধনা দিয়ে ফেরার পথে তানোর টু চৌবাড়িয়া রাস্তার লবিয়তলা ব্রীজের সংলগ্ন উত্তর দিকে মাইক্রোবাসের তেল শেষ হলে বাম সাইডে দাড়িয়ে থাকে। এদিকে ধান বোঝাই দ্রুতগামী ট্রাক তানোর থেকে নওগাঁ যাওয়ার সময় জোরে ধাক্কা দিলে চালক ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এসময় সাথে থাকা নেতাকর্মীরা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালক, হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাক জব্দ করা হয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটককৃত দের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31