IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> নগরীতে সরকারী কর্মকর্তা ও সংশ্লিষ্টঅংশিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নগরীতে সরকারী কর্মকর্তা ও সংশ্লিষ্টঅংশিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় সরকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টার এন্ড রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

মতবিনিময় সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় সমাজের অবহেলিত মানুষদের কীভাবে সামনের দিকে নিয়ে আসা যায় এবং দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী এবং হিজড়াদের অধিকার আদায় নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রকল্পের বাস্তবায়িত প্রকল্পের কার্যক্রম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকারি সেবাসমূহের ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জোটের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাত, ফয়েজুল্লাহ চৌধুরী, নওগাঁ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পারভীন, জোটের সাধারণ সম্পাদক বিমল রাজওয়ার। সভায় বাস্তবায়িত প্রকল্পের সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু। উপস্থিত ছিলেন বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, নওগাঁ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্য এবং ওয়েভ ফাউন্ডেশন প্রকল্পের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31