ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় একায় দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করছে স্কুল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে প্রায় ১০ টা পর্যন্ত নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি পোস্টার হাতে নিয়ে অবস্থান নেয় ওই ছাত্রী।
তার নাম কামরুন মনিরা। সে শহীদ নাজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। মূলত কোটা আন্দোলনকারীদের সমর্থন জানাতে রাস্তায় নামেন তিনি।
মনিরা জানায়, স্বাধীন বাংলাদেশে কোটা প্রথার কোন জায়গা থাকতে পারে না। মেধাবীরা মুক্তি না পেলে ভবিষ্যৎয়ে দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।
এসময় তার হাতে লেখা পোস্টারে দেখা যায়, ‘কোটা প্রথা’, ‘নিপাত যাক’, ‘মেধাবীরা মুক্তি পাক।’
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


