IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ

পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর, স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটপাট শেষে অগ্নি সংযোগ করার অভিযোগ তুলেছেন তার পরিবার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বুধবার সকাল দশটার দিকে পুঠিয়া-দুর্গাপুর সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম বলেন, ঘটনার সময় তিনি ও তা দুই পুত্র সন্তান বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অনেক লোকজন এসে তার বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের তিনজনকে জিম্মি করে। এরপর তারা লুটপাট ও ভাঙচুর চালায়। তিনি বলেন, দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তারা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আর তার স্বামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেল হাজতে রয়েছেন বলে জানান। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রতিবেশী নাসিমা বেগম বলেন, রাত আনুমানিক তিনটার দিকে চেয়ারম্যানের বাড়ি থেকে শোরগোল শুনে আমরা ছুটে যাই। আশেপাশের লোকজন ছোটাছুটি দেখে দুর্বৃত্তরা চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আগুন নিভাতে সক্ষম হয় । তবে ঘরে থাকা আসবাবপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকান্ড লুটপাটের ঘটনাটি শুনেছি। বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনি চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, নাশকতা সহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় আব্দুস সামাদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31