IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> রাজশাহী >> জনপ্রতিনিধি ও আ.লীগের নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

জনপ্রতিনিধি ও আ.লীগের নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

জনপ্রতিনিধি ও আ.লীগের নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল এলাকার জনপ্রতিনিধি ও নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি-জামায়াত-শিবির সারাদেশে সহিংসতা করেছে। এই সহিংসতা রোধে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। জানমালের নিরাপত্তা ও সন্ত্রাসীদের দমনে সরকার সারাদেশে কারফিউ জারি করেছে। কারফিউ জারি সরকারের যথার্থ সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, রাজশাহীতে যেকোন নৈরাজ্য ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ছিল। সেই কারণে রাজশাহী নগরীতে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামীতেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে দেশবিরোধ ষড়যন্ত্র মোকাবেলা করবে।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক এলাহী ভাদু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের আনসারুল হক খিচ্চু বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি তবিবুর রহমান শেখ, সহ সভাপতি রেজাউল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসলাম সরকার, মহানগর আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান আওয়াল।

আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির খান, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31