IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> রাজশাহী >> রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার (২৭ জুলাই) রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, এক মিনিট নীরবতা পালন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের এই দিনে দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের পাশে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। দেশে করোনা মহামারির সময় সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটির নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, বৈষম্যাবিরোধী ছাত্র আন্দোলন হাইজ্যাক করে জামায়াত বিএনপি দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে জনগণের জানমালের রক্ষার্থে ও যে কোনো অরাজকতা রুখতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে ছিলাম, এখনো আছি ও আগামীতে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি শাহীন আশরাফ শহীন, প্রভাত কুমার রায় মনা, শহীদুল ইসলাম বিপুল, নূর কুতুব আলাম সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুজ্জামান কোরাইসি স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন।

আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার ইলা, সহ প্রচার সম্পাদক সুভাষ কুমার সরকার, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন খন্দকার সম্পা, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন, সহ দপ্তর সম্পাদক শরীফ আহমেদ।

চলমান পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করে সংগঠনের নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘটে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31