ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রোববার (২৮ জুলাই) ১০ ঘন্টা কারফিউ শিথিল করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্গবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর সান্ধ্য আইন (কারফিউ) জারী করেছে পুলিশ।
এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) ২৮ জুলাই রোববার সকাল ৮টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে।
তবে সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৭ জুলাই আরএমপির কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


