IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> রাজশাহী >> পুঠিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সামনে ময়লার স্তুপ

পুঠিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সামনে ময়লার স্তুপ

আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা সদর গেটে প্রথমে চোখে পড়ে উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় আর সেই কার্যালয়ের সামনেই অপরিষ্কার ও অরক্ষিতভাবে তৈরি হয়েছে ময়লার ভাগাড়। অফিস চলাকালীন সময় সেবা নিতে আসা নারী পুরুষের সামনেই সেই ময়লার ভাগাড়ের চলে মুত্র বিসর্জন।

সেবা নিতে আশা একাধিক ব্যক্তি জানান, এই অফিসে আশেপাশে প্রচুর নোংরা আর অপরিষ্কার, অনেক মশা, সেই সাথে সময় সময় বাতাসে ভেসে আসে দুর্গন্ধ। উপজেলার প্রবেশ পথে এমন অবস্থা খুবই দুঃখজনক ব্যাপার।

অফিস সূত্রে জানা যায়, আমরা এখানে অনেক কষ্টেযই অফিস করি। এখানে পৌরসভা একটি ময়লা ফেলানোর জন্য ডাস্টবিন করে দিয়েছে কিন্তু এখান থেকে পৌরসভা কখনোই ময়লা নিয়মিত নিয়ে যায় না। আর যদিও ময়লা তুলে নিয়ে যায় অনেকদিন পর পর। এই ময়লার ভাগাড় থাকার কারণে এখানে মানুষ দিনরাত মূত্র বিসর্জনের জন্য সবার সামনেই। অল্প একটু সামনে গেলেই রয়েছে সুন্দর একটি টয়লেটের ব্যবস্থা করা থাকলেও তা সাধারণ জনগণ ব্যবহার করে না। আর এই স্থানীয় অতিরিক্ত ময়লার কারণে প্রচুর মশার উপযোগ্য। এরই মধ্য দিয়ে আমাদের অফিস করতে হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় দায়িত্বটা অফিসার কে,এম,গোলাম মোস্তফা বলেন, বিষয়টি নিয়ে আমরা খুবই সম্যসায় মধ্যে রয়েছি এই ময়লার থেকে এতো পরিমাণে দূর গন্ধ বের হয় যে আমাদের অফিসে থাকা কষ্ট সাধ্য হয়ে পড়ে। আর আমরা এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানকে অনেক বার অবগত করেছি। এছাড়াও রাতের বেলা নেশাখোরদের আখড়ায় পরিণত হয় এই স্থান। অনেক দিন আগে আমাদের রাতে পাহারাদার অবসরপ্রাপ্ত হন।

এর পরে নতুন করে পাহারাদার নিযুক্ত না হওয়ায় কারণে এখন রাত হলেই মাদক সেবনের স্থানে পরিণত হয় বলে জানান এই কর্মকর্তা।

এব্যাপারে পৌর ইন্জিনিয়ার আবু সাঈদ শহিদুল আলম বলেন, আমাদের পরিষ্কার কর্মীরা প্রতিদিন তো আর ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারেনা। সেই জন্য প্রতি মাসে ২ থেকে ৩ বার পরিষ্কার করে থাকে আমাদের পরিষ্কার কর্মীরা।

উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ মোল্লা বলেন, আমি এই উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান হয়েছি তাই আমার এ বিষয়ে জানা ছিলো না আমি আপনার মাধ্যমে জানতে পারলাম আর খুব দ্রুত সময়ে মধ্যে সংস্থাটি পরিষ্কার করে পৌরসভা দিয়ে একটি সুনির্দিষ্ট স্থানে ময়লা ফেলানোর ডাস্টবিন বসানো হবে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম,নূর হোসেন নির্ঝর জানান, আমি পৌরসভাকে বলেছি ময়লা ফেলার জন্য ডাস্টবিন বসানো স্থানের জন্য আবেদন করেন, আমি আপনাদের ভালো স্থান বরাদ্দ দেবো। অফিসে সামনে সৌন্দর্য বৃদ্ধি করবো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31