IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> বিনোদন >> লিড নিউজ >> হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত বিচার দাবি শিল্পীদের

হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত বিচার দাবি শিল্পীদের

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশব্যাপী গণহত্যা, ধরপাকড় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং হত্যার বিচার দাবিতে রাস্তায় নেমেছে শিল্পী সমাজ। কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচার বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোড আবাহনী মাঠের পাশে গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দৃশ্যশিল্পী, আলোকচিত্রশিল্পী, পারফর্মেন্স শিল্পী, সংগীতশিল্পী, কবি, লেখক, গবেষক, স্থপতি এবং শিল্পী সংগঠকরা উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলো হলো, আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেফতার ও গণমামলা বন্ধ করে অবিলম্বে আটক ছাত্র-জনতাকে মুক্তি দেওয়া। কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় গুণ্ডাবাহিনী মুক্ত করা। কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচার বাস্তবায়নের লক্ষ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারের পদত্যাগ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা শিল্পী সমাজের পক্ষ থেকে চলমান রাষ্ট্রীয় অনাচার, অবিচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য মনে করি। বহু বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর অনুপস্থিত। আমরা রাজনৈতিক অধিকার হারিয়েছি, ভোটাধিকার বঞ্চিত হয়েছি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবাক থাকার অধিকার হারিয়েছি। নিবর্তনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের অধিকারের রুদ্ধ করা হয়েছে। বহুদিন থেকেই অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার মানুষজন নানারকম সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, আজকে দেশের ক্রান্তিলগ্নে যখন ছাত্রদের কোটা সংস্কারের দাবি ছাত্র-জনতার অভ্যুথানে পরিণত হয়েছে এবং তা দমনের নামে নির্বিচার হত্যাকাণ্ড চলছে তখন শিল্পী সমাজের হয়ে প্রতিবাদ জানানোর সময় হয়েছে। গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজ আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে সংহতি জানাতে দল-মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ন্যায়ের পক্ষে, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শিল্পী সমাজ এই ঐক্যের স্বরে শামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানায়।

সমাবেশে উপস্থিত ছিলেন, শিল্পী ও লেখক মোস্তফা জামান, আলোকচিত্রশিল্পী ইমতিয়াজ আলম বেগ, সংগীতশিল্পী অরূপ রাহী, সংগীতশিল্পী বিথী ঘোষ, কিউরেটর ও লেখক আমিরুল রাজীব, শিল্পী ও কবি শেহজাদ চৌধুরী, চিত্রশিল্পী শাওন চিশতি, শিল্পী ও কিউরেটর কাজি তাহসিন আগাজ অপূর্ব, আলোকচিত্রশিল্পী রাইয়ান ইসলাম, চিত্রশিল্পী মেহবুবা মাহজাবীন, শিল্পী নুজহাত তাবাসসুম আনন, তানজিম ইনিয়াত, কিউরেটর ও আর্কাইভিস্ট নাঈম উল হাসান প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31