IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> রাজশাহী >> রাজশাহীতে থানার নিরাপত্তায় আনসার

রাজশাহীতে থানার নিরাপত্তায় আনসার

ধূমকেতু প্রতিবেদক : সারাদেশের ন্যায় রাজশাহীতেও নিরাপত্তার দায়িত্ব এখন আনসার সদস্যরাই ভরসা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সদস্যরা কোনো দায়িত্ব পালন না করায় রাজশাহীর থানা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্বে রয়েছে আসনার সদস্য। তবে আইনশৃংখলার পুরোটাই দেখভাল করছেন সেনা সদস্যরা।

রাজশাহী মহানগরীতে রয়েছে ১২টি থানা ও জেলায় রয়েছে ৮টি। এসব থানায় পুলিশ সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করার কথা থাকলেও এখন আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। মূলত ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে গুলি বর্ষণের পর ৫ আগষ্ট বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।

ওইদিন থেকেই রাজশাহী মহাগর ও থানা পুলিশেরন সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। ঘটনার পর রাজশাহীর সকল থানার পুলিশ পুলিশ লাইন্সে অবস্থান নেন। এতে অরক্ষিত হয়ে পড়ে থানা ও পুলিশ ফাঁড়ি। এরই প্রেক্ষিতে সেনাবাহিনী এসব থানার নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের নিয়োজিত করেন। শুধু থানায় নয়, নগরীর নিরাপত্তার দায়িত্বেও তারাই এখন ভরসা।

এদিকে ৫ আগষ্ট থেকে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত থানার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। থানায় দায়িত্বরতরা না থাকায় লোকজন কোনো ধরনের জিডি বা অভিযোগ করতে পারছেন না। এতে কিছুটা হলেও ভোগান্তি বেড়েছে। এ অবস্থা দ্রুত নিরসন করা দরকার বলে মনে করছেন সাধারণ মানুষ।

নগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়রি করতে আসা শিক্ষার্থী নাজমুল হক জানান, তার সার্কিফিকেট হারিয়ে গেছে। তিনি বোয়ালিয়া থানায় জিডি করতে এসেছিলেন। থানার কোনো কার্যক্রম না থাকায় তাকে ফিরে যেতে হয়।

তিনি বলেন, নিরাপত্তার জন্য দ্রæত থানার কার্যক্রম সচল করা প্রয়োজন।

পথচারি নগরীর হেতেমখা এলাকার মাইনুল ইসলাম জানান, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষ যে উল্লাস করেছেন তা স্বাধীনতার সময় এমনটা ছিল কিনা জানি না। শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছেন দেশে কোনো স্বৈরশাসকের স্থান নেই।

তিনি বলেন, আমার রাস্তাঘাটে রাত দিন চলাচল করি। কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ থাকলেও তাদের কার্যক্রম নেই। এতে রাতে চলতে ফিরতে কিছুটা সমস্যা হচ্ছে। কারণ এই সুযোগে কিছু দুষ্কৃতিকারীরা সুযোগ নিবে। এই সুযোগ দেয়া উচিৎ হবে না। তিনি বলেন সারা দেশেসহ রাজশাহীতেও দ্রুত পুলিশী কার্যক্রম শুরু করা দরকার।

অটোরিক্স চালক ময়েজ উদ্দিন বলেন, রাতে অটোরিকশা চালাতে ভয় লাগে। কারণ রাস্তায় পুলিশ থাকে না।

তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনে পুলিশ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন চালিয়ে তা বলার ভাষা নেই। তারপরও দেশে পুলিশ দরকার আছে।

তিনি আরও বলেন, পুলিশের পোশাকের পরিবর্তন এনে দ্রুত আইনশৃংখলার কাজে তাদের লাগিয়ে দেয়া দরকার।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31