IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা
Home >> টপ নিউজ >> বিনোদন >> গোপন আটক কেন্দ্র ‘আয়নাঘর’ নিয়ে নির্মিত হবে সিনেমা

গোপন আটক কেন্দ্র ‘আয়নাঘর’ নিয়ে নির্মিত হবে সিনেমা

ধূমকেতু নিউজ ডেস্ক : গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী নানা ঘটনা সামনে আসছে। এর মধ্যে অন্যতম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত গোপন আটক কেন্দ্র ‘আয়নাঘর’। সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন। সেখানে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে।

কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। এবার সেই ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা জয় সরকার।

সামাজিকমাধ্যমে খবরটি জানিয়েছেন ‘ইন্দুবালা’খ্যাত এ নির্মাতা। সিনেমাটির নামও ‘আয়নাঘর’ রেখেছেন তিনি। গতকাল রোববার প্রযোজক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন জয় সরকার।

নিজের ফেসবুকে নিবন্ধনকালীন ছবি প্রকাশ করে জয় লিখেছেন, সেই বিভীষিকাময় দিনগুলো নিয়ে আমার চলচ্চিত্র ‘আয়নাঘর’ । সবার সহযোগিতা কামনা করছি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে রেবিট এন্টারটেইনমেন্ট ।

জয় সরকার আরও বলেন, আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এ ছবিটি করতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি।

অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং হবে- এমনটি জানিয়ে তিনি আরও বলেন, ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেব। আমি চাই, সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে গত ১৬ বছরে। শিগগিরই শিল্পী ও কলাকুশলী সবাইকে চূড়ান্ত করব।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31