IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> ফুলবাড়ীতে মাল্টা চাষে সফল তিতুমির

ফুলবাড়ীতে মাল্টা চাষে সফল তিতুমির

ফুলবাড়ীতে মাল্টা চাষে সফল তিতুমির

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে সফল হয়েছেন তরুন মাল্টা চাষি তিতুমির হক। এ মৌসুমে মাত্র ৪ লাখ টাকায় মাল্টার বাগান থেকে ৬ লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন তিনি। তার মাল্টা বাগান থেকে আগ্রহী হচ্ছেন এখানকার অনেক বেকার তরুন।

বন্ধুর পরামর্শে ও ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে মাল্টা চাষের ভিডিও দেখে আগ্রহী হন তরুন উদ্যোগক্তা তিতুমির হক। গত ২০২১ সালে বগুড়া থেকে বারি জাতের মাল্টার চারা নিয়ে পৌর এলাকার তেতুলিয়াড়া গ্রামে ২ একর জায়গায় সাড়ে ৪ শতটি মাল্টার গাছ রোপন করেছেন তিনি। গত বছর প্রথম মাল্টার ফলন আসে তার গাছে। এবছর পুরিপূর্ণভাবে প্রতিটি গাছে থোকায় থোকায় মাল্টা ধরেছে। মাল্টার সাইজ বেশ বড় ও রসালো হওয়ায় এলাকায় ব্যপক আলোচনায় এসেছে তিতুমিরের মাল্টার বাগান। দেশের বিভিন্ন উপজেলা থেকে মাল্টা ব্যবসায়ী ও স্থানীয়রা আসছেন তার বাগান দেখতে ও মাল্টা ক্রয় করতে।

বিরামপুর উপজেলা থেকে মাল্টা বাগান দেখতে আসা দর্শনার্থী শাকিল আহম্মেদ বলেন, তিতুমিরের মাল্টার বাগানের কথা শুনে মাল্টা বাগান দেখতে এসেছি। বাগানে মাল্টার প্রচুর ফলন হয়েছে। মাল্টা খেয়ে দেখলাম বেশ রসালো। এমন কথা বলেন স্থানীয় দর্শনার্থী তৌহিদুল ইসলাম।

দিনাজপুর সদর থেকে মাল্টা ক্রয় করতে আসা মতিয়ার রহমান বলেন, ফুলবাড়ীতে ভালো মাল্টা চাষ হয়েছে এমন খবর পেয়ে আমি গাড়ী নিয়ে মাল্টা কিনতে করতে এসেছি। এখানকার মাল্টার সাইজ ভালো এবং মাল্টার রস বেশি। দাম দরে বনে গেলে বেশি পরিমানে ক্রয় করবো।

মাল্টা চাষি তিতুমির বলেন, আমি অনেক দিন থেকে চিন্তা করছিলাম একটা মাল্টার বাগান করবো। কিন্তু মাল্টা চাষ কিভাবে করা হয় তা জানা ছিলোনা। পরে আমার নিকটতম বন্ধু ও কৃষি অফিসের পরামর্শে প্রায় সাড়ে ৪শত মাল্টা গাছের একটা বাগান করতে সক্ষম হই। গত বছর প্রায় সব গাছেই মাল্টা ধরলেও ফলন তেমন একটা ছিলো না। এবছর সব গাছেই প্রচুর পরিমানে মাল্টা ধরেছে। আশা করছি এযাবৎ যে পরিমান খরচ হয়েছে। সেই টাকা উঠে আসবে।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাহানুর রহমান বলেন, ফুলবাড়ীতে প্রায় ৪৬ হেক্টর জমিতে লেবু জাতীয় ফলের চাষ হচ্ছে। এর মধ্যে মাল্টা আছে ৩১ হেক্টর জমিতে। আমরা চাষিদের সব ধরনের পরামর্শ দিয়ে আসছি। এবং তাদের মাল্টার চারা, রাসায়নিক সারসহ যাবতিয় সহযোগীতা করে আসছি। আমরা তিতুমিরের মাল্টার বাগানের সাথে নিয়োমিত ভাবে যোগাযোগ রক্ষা করেছি। সেখানে যখন যে ধরনের পরামর্শ লাগে তা দিয়ে আসছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031