IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিএসটিআই’র বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান

রাজশাহীতে বিএসটিআই’র বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান

রাজশাহীতে বিএসটিআই’র বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে রাজশাহীতে শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বেলা ১০ টার দিকে নগরীর শালবাগান বাজারে ভেজাল প্রতিরোধ, গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপের সঠিকতা যাচাইকল্পে বাজার মনিটরিং করা হয়।

এসময় তরকারী, মাছ ও মাংসের দোকান এবং মুদিখানা দোকানের ওজন স্কেল ও দাঁড়িপাল্লাসমূহের সঠিকতা যাচাই করা হয়। এছাড়া এসব নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের দ্রব্যমূল্য যাচাই, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ভেজাল ও নিম্নমানের পণ্য শনাক্তকরণে বাজারে অবস্থিত দোকানসমূহে মনিটরিং করা হয়।

এসময় পরিমাপ সঠিক না থাকায় ৫টি দোকানের বাটখারা জব্দ করা হয়। এরপর ফলের দোকানসমূহে তাৎক্ষণিকভাবে ফরমালিন এর উপস্থিতি শনাক্তকরণে পরীক্ষা করা হয়। তবে কোন ফলেই ফরমালিন পাওয়া যায়নি।

পরবর্তীতে ২টি পেট্রোল পাম্পের ওজন ও পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। এরপর দুপুরে বিসিক শিল্প এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো লিমিটেড এর কারখানা পরিদর্শন করা হয়। এসময় লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি এর লাইসেন্স অতিসত্ত¡র নবায়নের তাগিদ দেওয়া হয় এবং কিছু পণ্যের মোড়ক সংশোধনের পরামর্শ প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মিঠুন কবিরাজ।

পরীক্ষণের দায়িত্ব পালন করেন আবু তালহা মোহাম্মদ ইস্রাফিল ও আবুল কায়েম।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রবিউল ইসলাম সরকার ও মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিরোজ আলীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিম, সামিদ, জিহান, অর্নব, তুর্য ও অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ তৌফিক আহসান টিটু ও সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ আবিদসহ সংগঠনটির নিবেদিত স্বেচ্ছাসেবীগণ। জনস্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও বিএসটিআই, রাজশাহীর যৌথ উদ্যোগে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31