IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দ
Home >> কৃষি >> বেগুন গাছে টমেটো চাষে সাড়া ফেলেছেন বদলগাছীর ফারুক

বেগুন গাছে টমেটো চাষে সাড়া ফেলেছেন বদলগাছীর ফারুক

বেগুন গাছে টমেটো চাষে সাড়া ফেলেছেন বদলগাছীর ফারুক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : এক সময় গ্রামাঞ্চলের পথে-ঘাটে, আনাছে-কানাচে ও রাস্তায় পরিচর্যা ছাড়াই বেড়ে উঠত কাঁটা বেগুনের গাছ। এ গাছে অতিরিক্ত কাঁটা থাকায় এই গাছকে অনেকেই কাঁটা গাছ বলে থাকে। এ গাছকে এক ধরনের আগাছা বলে এলাকার লোকজন। তবে এ গাছকে এখন কাজে লাগিয়ে গ্রাফটিং (কাটিং কলম) পদ্ধতিতে টমেটো চাষ শুরু করেছেন কৃষকরা। বদলগাছী উপজেলায় স্থানীয় এনজিও ‘মৌসুমি’ পিকেএসএফ-এর সহায়তায় প্রথম কৃষকদের মাঝে এই টমেটো চাষ শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় নওগাঁর বদলাগাছী উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা কৃষক ফারুক হোসেন প্রথম গ্রাফটিং (কাটিং কলম) পদ্ধতিতে গীস্মকালীন টমেটো চাষ করে পেয়েছেন ব্যপক সফলতা। এই সময় বাজারে তিনি প্রতিকেজি টমেটো পাইকারি বিক্রয় করছেন ১৩০টাকা কেজিতে। আধুনিক এ পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান হওয়ায় এলাকায় বেশ সারা পড়েছে। এ পদ্ধতিতে টমেটো চাষ দেখতে অনেকেই আগ্রহ প্রকাশ করে ছুটে যাচ্ছেন সেই খেতে।

কৃষক ফারুক হোসেন বলেন, স্থানীয় এনজিও ‘মৌসুমি’ থেকে চারা ও পরামর্শ নিয়ে তিনি টমেটো চাষ শুরু করেছেন । আর এই টমেটো চাষ করতে ৭শতক জমিতে তার ১২ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত তিনি জমি থেকে টমেটো বিক্রিয় করেছে ২০ হাজার টাকা। জমিতে যে পরিমাণ টমেটো আছে তা এখনো বাজারে ২৫-৩০ হাজার টাকায় বিক্রি হবে। খরচ বাদে ৭শতক জমি থেকে টমেটো বিক্রয় করে ৩০-৩৪ হাজার টাকা লাভ হবে বলে তিনি জানান।

মৌসুমী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় সমন্বিত কৃষি ইউনিট স্থানীয় উন্নয়ন সংস্থা ‘মৌসুমি’ বেগুন গাছে টমেটো চাষ এই পদ্ধতি বাস্তবায়ন করছে। ৭শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে ১২হাজার টাকা খরচ হয়েছে। তবে পরের বছর ব্যয় কমে যাবে। এই পদ্ধতিতে জমিতি টমেটো চাষ করতে গেলে বাঁশ ও পলিথিন দিয়ে ছাউনি ও বেড়া তৈরি করতে হয়। সাধারণত শীতকালীন টমেটো চাষে এগুলো লাগে না। গাছে ফুল এলে দুই দিন পর পর হরমোন ছিটাতে হয়। এ পদ্ধতিতে ঢলে পড়া রোগ হয় না এবং সার ও কীটনাশক খরচ কম লাগে। তবে দ্বিতীয় বছর ছাউনি দেওয়ার জন্য বাঁশ কিনতে হয় না এবং বেড়া ও দিতে হয় না।

তিনি আরও বলেন, মূলত আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে আসছি। কৃষকরা যেন কম জমিতে, কম সময়ে, কম পরিশ্রমে ও স্বল্প খরচে বেশি লাভ করতে পারে সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে এই পদ্ধতিতে টমেটো চাষ ব্যাপকভাবে প্রসার হবে সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

বদলগাছী উপজেলার কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, কয়েক বছর আগেও এই উপজেলার কৃষকরা জনতো না যে বেগুন গাছে গ্রাফটিং করে টমেটো চাষ করা যায়। এই চাষ পদ্ধতি খুবই সহজ ও ফলন ভালো হয় এবং রোগবালাই কম হয়। এই টমেটোর দাম বাজারে বেশি থাকাই কৃষকদের মধ্যে এই টমেটো চাষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, বদলগাছী উপজেলায় স্থানীয় এনজিও ‘মৌসুমি’ প্রথম কৃষকদের মাঝে এই টমেটো চাষ শুরু করেছে। তারা কৃষকদের চারা, উপকরণ ও পরামর্শ প্রদান করছে। আগামীতে ব্যাপকভাবে এই এলাকায় কৃষকরা গ্রাফটিং (কাটিং কলম) পদ্ধতিতে টমেটো চাষ শুরু করবেন বলে আশা করছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930