IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> বন্যার্তদের জন্য স্যালাইন সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী মনির খান

বন্যার্তদের জন্য স্যালাইন সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী মনির খান

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের দুর্যোগ-দুঃসময়ে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন কণ্ঠশিল্পী মনির খান। এবারের ভয়াবহ বন্যায়ও তিনি সক্রিয়। বন্যা শুরু হওয়ার পর থেকেই অসহায় মানুষের জন্য কাজ করতে উদ্যোগ নিয়েছেন তিনি। বন্যা দুর্গতদের জন্য স্যালাইন সংগ্রহ করেছেন এই শিল্পী।

বন্যা দুর্গত মানুষের সহায়তায় দেশের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মনির খান। এ প্রসঙ্গে কথা বলতে কয়েক দফা ফেসবুকে লাইভ করেছেন তিনি।

মনির খান জানিয়েছিলেন, এবারের বন্যায়ও তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে চান। এই শিল্পী বলেন, ‘আমার ফেসবুক ফলোয়াররা এরই মধ্যে দুর্গত এলাকায় কাজ শুরু করেছেন। আমি আমার মতো করে প্রস্তুতি নিচ্ছি বন্যাকবলিত এলাকায় নিজে গিয়ে মানুষকে সহায়তা করতে।’

মনির খান আরও বলেন, ‘আমি একটি ওষুধ কোম্পানিকে ফোন করেছিলাম। সেখান থেকে ২০ কার্টুন খাবার স্যালাইন পাঠিয়েছে তারা। সেগুলো নিয়ে আমি এ সপ্তাহের মধ্যে নোয়াখালীর দুর্গত এলাকায় যাব। পাশাপাশি ফেসবুক লাইভ করার পর দেশ-বিদেশ থেকে আমার অনুরাগীরা বিভিন্ন মাধ্যমে অর্থ সহায়তা পাঠিয়েছেন। সেগুলোর সঙ্গে আমার অর্থ যোগ করে জরুরি পণ্যসামগ্রী নিয়ে মানুষের হাতে পৌঁছে দেব।’

এর আগে ১৯৯৮ সালের বন্যায় বানভাসি মানুষকে সাহায্য করতে একটি কনসার্টের আয়োজন করেছিলেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। সেসময় গান করেছিলেন বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। সেই দলে ছিলেন মনির খানও।

সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেই কনসার্টটিতে ব্যাপক সাড়া পেয়েছিলাম। এটি বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। আয়োজনে মূল পরিকল্পনাকারী ছিলেন বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু)। এ কনসার্টটি থেকে অর্থ সংগ্রহ করা হয়েছিল, তা সরকারি ফান্ডে জমা দেওয়া হয়েছিল।’

গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।

১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন এই শিল্পী। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন মনির খান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31