IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> বিনোদন >> মুখ খুললেন সুপারস্টার নাগার্জুনা

ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে কনভেনশন সেন্টারের একাংশ

মুখ খুললেন সুপারস্টার নাগার্জুনা

ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে কনভেনশন সেন্টারের একাংশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টার’ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে হায়দরাবাদের ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেটস মনিটরিং প্রোটেকশন (এইচওয়াইডিআরএএ)। গত ২৩ আগস্ট কনভেনশন সেন্টারের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টারটি’ ১০ একর জায়গার নিয়ে গড়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, থিমিডকুন্তা লেকের ১.১২ একর জমি ভরাট এবং বাফার জোন থেকে ২ একর জমি দখল করে সেন্টারটি নির্মাণ করেছেন নাগার্জুনা। অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিনেতার সেন্টার ভেঙে ফেলার পদক্ষেপ নেয় এইচওয়াইডিআরএএ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কনভেনশন সেন্টারের কিছু অংশ ভাঙার পর হাই কোর্টের নির্দেশে তা আপাতত স্থগিত রয়েছে।

এ বিষয়ে নাগাজুর্না তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, “আদালতের স্টে অর্ডার থাকার পরও ‘এন কনভেনশন’ সেন্টার ভাঙার কাজটি খুবই বেদনাদায়ক। আমি কোনো অন্যায় করিনি। তাই সুনাম রক্ষার জন্য এই বিবৃতি দিচ্ছি।”

অবৈধ জমিতে কনভেনশন সেন্টার তৈরি করা হয়নি। এ তথ্য উল্লেখ করে নাগার্জুনা লেখেন, ‘আমি অবৈধ কোনো জমির ওপরে কোনোরকম ভবন তৈরি করিনি। এটা ব্যক্তিগত জমিতে তৈরি করা হয়েছে। এটি না ভাঙার জন্য আদালতের স্টে অর্ডার রয়েছে। এটি পরিষ্কার করে বলতে চাই, ভুল তথ্যের ভিত্তিতে এটি ভাঙা হয়েছে। এটি যে ভেঙে ফেলা হবে তারও কোনো নোটিস আজ (২৪ আগস্ট) সকালে আমাকে দেওয়া হয়নি।’

মানুষের কাছে ভুল তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে নাগার্জুনা লেখেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে দেশের আইন মান্য করি। এটি ভাঙার বিষয়ে রায় স্থগিত রয়েছে। আদালতের রায় যদি আমার বিরুদ্ধে যেত, তবে আমি এটি ভেঙে ফেলার পদক্ষেপ নিতাম। আমার বিরুদ্ধে ভুল তথ্য মানুষের কাছে ছড়ানো হচ্ছে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31