IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> শিক্ষা >> মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট ) বেলা ১১ টায় গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ হাটের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। মিছিল শেষে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়। মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সচেতন জনতা ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিভাক টিপু মোল্লা, আফজাল হোসেন, বকুল, দুলাল, কাশেম, শিক্ষার্থী আতিকুল ইসলাম, মুনমুন আক্তার প্রমুখ।

অতিরিক্ত ফি আদায়, দুর্বল অবকাঠামো, পরিবারতন্ত্র সহ নানা অনিয়মের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। অবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনের পদত্যাগ দাবী করা হয়।

ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা দাবী করেন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক না করে জুনিয়ার শিক্ষিকাকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। একই পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করায় তিনি বেপরোয়া হয়ে উঠেন।

২০১৩ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিষ্ঠানের কোন হিসাব-নিকাশ প্রদান করেননি। সেই সাথে প্রতিষ্ঠানের জমিতে প্রায় ৩২টি দোকান ঘর রয়েছে। ওই দোকান থেকে প্রতি মাসে অনেক টাকা আয় হলেও তার কোন হিসাব নেই। পরিবার কেন্দ্রিক করে চালাচ্ছেন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের আয় থাকলেও নেই উন্নয়ন। প্রতিটি শ্রেণী কক্ষের যেন ভুংগুর অবস্থা।

বক্তারা আরও বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দেবর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ায় তার ক্ষমতায় প্রতিষ্ঠান পরিচালনা করেন। বিক্ষোভ সমাবেশ থেকে অনতিবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31