IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ১২ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১২ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যাদুর্গত এলাকায় তিনদিনে ১২ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এ সেবা দেয়া হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে প্লাটফর্মটির মিডিয়া উইংয়ের সমন্বয়ক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবাও পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা বিশেষজ্ঞ ডাক্তার, প্যারা মেডিকস, নার্স এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে টিম গঠন করে বন্যা দুর্গত এলাকায় প্রেরণ করি।

বন্যাদুর্গত অঞ্চলে ডাক্তারদের টিম প্রেরণের পূর্বে আমরা ২৪ আগস্ট প্রায় দুই শতাধিক ডাক্তার, প্যারা মেডিকস এবং নার্সের উপস্থিতিতে একটি জরুরি সভার আহবান করি এবং উক্ত সভা থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এবং তার আলোকে ওই অঞ্চলগুলোতে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

যেহেতু বন্যা দুর্গত এলাকাগুলোতে চিকিৎসা সেবা ভেঙে পড়েছিল সেহেতু আমরা সর্বপ্রথম আক্রান্ত এলাকায় দ্রুত পৌঁছানো যায় এমন জায়গায় ফিল্ড হসপিটাল স্থাপনের সিদ্ধান্ত নেই। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত টিম কে দিয়ে ২৫ আগস্ট রাতে ফেনীতে ৩০ সদস্যের একটি দল প্রেরণ করার মাধ্যমে আমাদের প্রথম ফিল্ড হসপিটাল ফেনীর ফালাহিয়া মাদরাসায় স্থাপন করি। সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে ভ্রাম্যমাণ টিম নিয়ে দুর্গত এলাকাগুলোতে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া হয়। ফেনীতে প্রায় ২৬ টি আলাদা স্থানে বিভিন্ন উপদলে ভাগ হয়ে মেডিকেল ক্যাম্পেইন করা হয়।

২৬ আগস্ট ৫২ সদস্যের দুটি টিম কুমিল্লা এবং নোয়াখালীর বন্যাদুর্গত এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়। ফেনীর মতো এই দুটি জেলায় ফিল্ড হসপিটাল তৈরির কথা থাকলেও প্রশাসনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি। তবে ভ্রাম্যমাণ টিম বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার কাজ করে। নোয়াখালীতে ১০টি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচংয়ে বিভিন্ন স্থানে ক্যাম্পেইনিং করা হয়। এই প্রক্রিয়ায় প্রায় ১২ হাজারের বেশি মানুষকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ সেবা দেওয়া হয়।

বুধবার ২২ সদস্যের একটি টিম লক্ষ্মীপুর ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়েছে, যারা এরইমধ্যে কাজ শুরু করেছে। অতিদ্রুত আরেকটি টিম খাগড়াছড়ির বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31