IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> ত্রাণ নয়, উপহার নিয়ে নোয়াখালীতে অভিনেত্রী বুবলী

ত্রাণ নয়, উপহার নিয়ে নোয়াখালীতে অভিনেত্রী বুবলী

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউড তারকা শবনম বুবলী নোয়াখালীর মেয়ে। বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে নিজ এলাকায় ছুটে গেছেন তিনি। ফেসবুকে তার পোস্ট করা তার সেসব ছবি দেখে যোগাযোগ করা হলে জানালেন, ত্রাণ নয়, সাময়িক বিপদগ্রস্ত মানুষদের জন্য উপহার সামগ্রী নিয়ে গিয়েছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালী থেকে ঢাকায় ফিরেছেন বুবলী। ত্রাণসামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে অনুরোধও করেছেন এই । বুবলী লিখেছেন, ‘বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো দ্বিগুণ অনুভূত হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ, এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষের জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব, বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রী পৌঁছায়, সেই কাজে সবাই মিলে সহযোগিতা করি।’

বন্যার শুরু থেকেই বানভাসি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বুবলী। যোগাযোগব্যবস্থা নাজুক হওয়ায় এই কদিন ঢাকা থেকেই সহযোগিতা পাঠাতে হয়েছে। তবে তারর ইচ্ছা ছিল সশরীরে দুর্গতদের কাছে যাওয়ার। সেই ইচ্ছে থেকেই নোয়াখালীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এসেছেন তিনি। আজ (৩০ আগস্ট) শুক্রবার বুবলী বলেন, ‘নোয়াখালির সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, ছাতারপাইয়ার বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে উপহার তুলে দিতে পেরেছি। অন্য রকম শান্তি লাগছে।’

ত্রাণ নয়, উপহার নিয়ে বানভাসি নোয়াখালীতে বুবলীস্যানেটারি ন্যাপকিন ও স্যালাইনও ছিল বুবলীর উপহারের প্যাকেটে

সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রাণ বিতরণের ছবি পোস্ট করা প্রসঙ্গে তিনি বলেন, ‘শো অফের জন্য নয়, ছবিগুলো পোস্ট করেছি যাতে অন্যরাও যাতে এ কাজে উৎসাহী হয়। এ সময় মানুষের পাশে দাঁড়ানোটাই জরুরি।’ কী কী ছিল উপহারের প্যাকেজে? জানতে চাইলে বুবলী বলেন, ‘প্যাকেজে ছিল চাল, ডাল, বিস্কুট, মুড়ি, আঙুল ভাজা, স্যালাইন ও পানি।’

ঢালিউডে আট বছর পার করছেন শবনম বুবলী। শামীম আহমেদ পরিচালিত ‘বসগিরি’ দিয়ে এই ইন্ডাস্ট্রিতে তার অভিষেক। এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন। সেসবের মধ্যে শাকিব খানের সঙ্গে রয়েছে একগুচ্ছ সিনেমা। সিনেমায় অভিনয় শুরু করার আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপন করতেন তিনি। একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবেও কিছুদিন কাজ করেছেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31