IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নোয়াখালীতে আ’লীগ নেতাকে গুলি

নোয়াখালীতে আ’লীগ নেতাকে গুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্বশক্রতার জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাহার উদ্দিন (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গুলিবিদ্ধ বাহারের দাবি, স্থানীয় সন্ত্রাসী হৃদয় ও ফয়সাল তাদের সহযোগীদের নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।

শনিবার সন্ধ্যায় শরীফপুর ৫নং ওয়ার্ডের বাবুনগর গ্রামে গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বাহার ওই গ্রামের সরু মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, বাবুনগর গ্রামের রহমত উল্যার ছেলে শহীদ ও মিন্টুর ছেলে নাঈম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

তাদের সঙ্গে একই গ্রামের যুবলীগ কর্মী হৃদয় ও ফয়সালের দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল।

বাহার জানান, সন্ধ্যায় পশ্চিম বাবুনগর এলাকায় হৃদয় ও ফয়সালের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি কর্মী শহীদ ও নাঈমের ওপর হামলা চালায়।

বিষয়টি টের পেয়ে বাহার এসে ফয়সাল ও হৃদয়কে বাধা দেয়ার চেষ্টা করে বিরোধের বিষয়টি সমাধা হবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এ সময় তিনি দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলেও তার পেছন থেকে ডান পায়ের হাঁটুর উপরে গুলি লাগে। গুলিটি পায়ের এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31